আর্জেন্টিনা ও স্পেনের ফাইনাল ম্যাচ নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার নিখুঁত বিশ্লেষণ
বিশ্বকাপে স্পেনের পক্ষে এআই পূর্বাভাস
- শিরোপা জয়ের দৌড়ে স্পেন এগিয়ে
- ফাইনালে ওঠার পূর্বাভাস মিলল নিখুঁতভাবে
- সেমিফাইনালে ফ্রান্সকে নিয়ে ব্যর্থ ভবিষ্যদ্বাণী
২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে স্পেন। টুর্নামেন্টের বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সুপারকম্পিউটারের তথ্যভিত্তিক বিশ্লেষণে শিরোপা জয়ের দৌড়ে স্পেনকে কিছুটা এগিয়ে রাখা হয়েছে।
মাইক্রোসফট কপিলট ও অপটা (Opta) সুপারকম্পিউটারের মতো জনপ্রিয় এআই মডেলগুলো ফাইনাল ম্যাচের জন্য যেসব বিশ্লেষণ প্রদান করেছে, তাতে পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত ছন্দে থাকা স্পেনের শিরোপা জয়ের সম্ভাবনা প্রায় ৫৬%। লিওনেল মেসির দল টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামবে, যেখানে ফাইনালে তাদের জয়ের সম্ভাবনা রয়েছে প্রায় ৪৪%।
কপিলটের পূর্বাভাস অনুযায়ী, ফাইনালে স্পেন ২-১ ব্যবধানে আর্জেন্টিনাকে পরাজিত করতে পারে এবং গোলদাতা হিসেবে লামিনে ইয়ামাল ও মিকেল ওইয়ারসাবালের নাম উঠে এসেছে।
১৯ জুলাই, রবিবার প্রকাশিত বিভিন্ন বৈশ্বিক এআই মডেল এবং সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীগুলোর কার্যকারিতা বিশ্লেষণ করলে দেখা যায়, নকআউট পর্বের আগে এআই-এর সাফল্যের হার বেশ নড়বড়ে থাকলেও ফাইনালের মঞ্চে এসে তাদের পূর্বাভাস অনেকটাই নিখুঁত প্রমাণিত হয়েছে।
সম্প্রতি সেমিফাইনালের আগে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা (AJLabs) বিশ্বের শীর্ষ ৯টি বড় ল্যাঙ্গুয়েজ মডেলের (LLM) ওপর একটি পরীক্ষা চালায়। সেখানে চ্যাম্পিয়ন নির্ধারণে স্পষ্ট দুটি দল ভাগ হয়ে গিয়েছিল। ফ্রান্সের পক্ষে Google Gemini, Grok, DeepSeek, Le Chat এবং Qwen—এই পাঁচটি এআই মডেলই ফ্রান্সকে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে বেছে নিয়েছিল। অন্যদিকে আর্জেন্টিনার পক্ষে ChatGPT, Claude, Microsoft Copilot এবং Meta AI বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেই আবারও ট্রফি ধরে রাখার জন্য ফেভারিট বলেছিল। ফুটবল সিমুলেশন গেমের জন্য বিখ্যাত ইএ স্পোর্টস এফসি (EA Sports FC) তাদের গেমের ডেটা অ্যানালিটিক্স ব্যবহার করে টুর্নামেন্ট শুরুর আগেই স্পেনকে চ্যাম্পিয়ন ঘোষণা করেছিল।
উল্লেখ্য, ২০১০, ২০১৪, ২০১৮ এবং ২০২২ সালের টানা চারটি বিশ্বকাপের সঠিক চ্যাম্পিয়নের নাম টুর্নামেন্ট শুরুর আগেই একদম নিখুঁতভাবে মিলিয়ে দিয়েছিল তারা। অপটা সুপারকম্পিউটার ২৫,০০০ বার টুর্নামেন্ট সিমুলেশন করে ফাইনালের আগে তারা স্পেনকে ৫৯.৪৬% এবং আর্জেন্টিনাকে ৪০.৫৪% জয়ের সম্ভাবনা দেয়।
সার্বিকভাবে এবারের বিশ্বকাপে ডেটাভিত্তিক ম্যাচ ট্র্যাকার অ্যাপ ScoreGPT এবং ফুটবল বিশেষজ্ঞদের মতে, এআই মডেলগুলোর ম্যাচ প্রেডিকশনের গড় নির্ভুলতার হার (Accuracy) ছিল প্রায় ৫৭% (১০৩টি ম্যাচের মধ্যে ৫৯টি সঠিক)। যেখানে এআই ব্যর্থ হয়েছে তার মধ্যে অন্যতম ফ্রান্সকে নিয়ে অতি-নির্ভরতা। সেমিফাইনালের আগে সিংহভাগ এআই মডেলই নিশ্চিত ছিল যে ফ্রান্স ফাইনালে উঠবে এবং চ্যাম্পিয়ন হবে। কিন্তু মাঠের লড়াইয়ে প্রথম সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে ফ্রান্স বিদায় নিলে এআই-এর এই মূল ভবিষ্যদ্বাণীটি সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়।
এছাড়া ডার্ক হর্সদের অবমূল্যায়ন করার ক্ষেত্রে Opta Supercomputer এবং কোনো এআই মডেলই কেপ ভার্দে (Cabo Verde) এর মতো ছোট দলগুলোকে হিসেবে রাখেনি, যাদের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ছিল ০%; কিন্তু সবাইকে অবাক করে তারা গ্রুপ পর্ব পার হয়ে রাউন্ড অব ৩২-এ আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল। যেখানে এআই সফল হয়েছে তার মধ্যে রয়েছে ফাইনালিস্টের নির্ভুলতা।
Opta Supercomputer টুর্নামেন্ট শুরুর আগেই যে ৪টি দলকে সেমিফাইনালিস্ট (স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনা, ইংল্যান্ড) হিসেবে সবচেয়ে এগিয়ে রেখেছিল, মাঠের লড়াইয়ে ঠিক সেই ৪টি দলই সেমিফাইনালে উঠেছিল। পাশাপাশি স্পেনের পুনরুত্থান নিয়ে টুর্নামেন্ট শুরুর আগে অস্ট্রিয়ার 'ইউনিভার্সিটি অব ইনসব্রুক' এর গবেষকদের তৈরি গাণিতিক এআই মডেল এবং ইএ স্পোর্টস অনেক বড় বড় পরাশক্তিকে পেছনে ফেলে স্পেনকেই ট্রফি জয়ের এক নম্বর দাবিদার বলেছিল, যা বাস্তবে ফলে গেছে এবং স্পেন ফাইনালে উঠেছে।
অপ্টার বিশ্লেষণ বলছে, ফুটবল মাঠে মানুষের আবেগ, ইনজুরি এবং তাত্ক্ষণিক কৌশলের কাছে এআই-এর ডেটা বিশ্লেষণ অনেক সময় মার খেলেও, এবারের বিশ্বকাপে বড় ম্যাচগুলোর ক্ষেত্রে এআই অতীতের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি পরিপক্বতা ও নির্ভুলতা দেখিয়েছে।
//ডিবিটেক/এসআইএম/এসএমই//





