আস্থা ফেরাতে ব্রোকারেজ হাউসে নিয়মিত অডিট হবে জানালেন বিএসইসি চেয়ারম্যান

বাংলালিংককে পুঁজিবাজারে আনার তাগিদ

  • মোবাইল অপারেটর বাংলালিংককে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার তাগিদ দিয়েছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ
  • পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে এবং অনিয়ম রোধে ব্রোকারেজ হাউসগুলোতে নিয়মিত অডিটের ব্যবস্থা করা হচ্ছে
  • বড় ও প্রতিষ্ঠিত বহুজাতিক কোম্পানিগুলোকে বাজারে আনতে ডাইরেক্ট লিস্টিং ব্যবস্থা চালু করার সিদ্ধান্দের কথা জনান বিএসই চেয়ারম্যান 

বাংলালিংককে পুঁজিবাজারে আনার তাগিদ
১৮ জুলাই, ২০২৬ ১৪:১৮  

মোবাইল অপারেটর বাংলালিংকসহ খ্যাতনামা বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার তাগিদ দিয়েছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। অন্যদিকে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে ব্রোকারেজ হাউসগুলোর অনিয়ম রোধে নিয়মিত অডিটের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান। তিনি বলেছেন, ভালো কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে পারলে আলাদা করে রোডশো করার প্রয়োজন হবে না এবং রোডশোর নামে অর্থ অপচয়ও সমর্থনযোগ্য নয়।

১৮ জুলাই, শনিবার রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে ‘পুঁজিবাজারে আস্থার সংকট নিরসনে করণীয়’ শীর্ষক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাসুদ খান বলেন, “পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে সরকারের political সদিচ্ছার পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থায় সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। খ্যাতনামা বহুজাতিক কোম্পানি ও বড় শিল্পপ্রতিষ্ঠানকে পুঁজিবাজারে আনতে ডাইরেক্ট লিস্টিং চালু করা হবে।” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তিনি বলেন, “বাংলালিংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, মেটলাইফ, নেসলে বাংলাদেশ ও পিএন্ডজির মতো বহুজাতিক প্রতিষ্ঠানকে শেয়ারবাজারে তালিকাভুক্ত করা জরুরি।”

ছায়া সংসদে সোনারগাঁও ইউনিভার্সিটিকে পরাজিত করে প্রাইম ইউনিভার্সিটি বিজয়ী হয়। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন অধ্যাপক আবু মুহাম্মদ রইস, সাংবাদিক মাঈনুল আলম, ফারুক মেহেদী, ইকবাল আহসান ও হোসাইন শাহাদাত।
//ডিবিটেক/ ডিএইচই/এসএমই//