ইন্ডিপেন্ডেন্স রান উপলক্ষে অনারের রিল প্রতিযোগিতা
‘ইন্ডিপেন্ডেন্স রান ২০২৬’ ম্যারাথনে অংশগ্রহণকারীদের জন্য রিল তৈরি প্রতিযোগিতার ঘোষণা দিয়েছে অনার বাংলাদেশ। তিন হাজারেরও বেশি নিবন্ধিত প্রতিযোগী নিয়ে আগামী ১০ এপ্রিল ঢাকার হাতিরঝিলে এই কমিউনিটি ম্যারাথন অনুষ্ঠিত হবে।
ম্যারাথনের অভিজ্ঞতা ক্যামেরাবন্দি করে রিল তৈরি ও পোস্ট করলে ইভেন্টের পরবর্তী ১৫ দিনের মধ্যে রিলে আসা মোট ভিউয়ের ভিত্তিতে বিজয়ী নির্বাচন করা হবে। প্রতিযোগিতার বিজয়ী পুরস্কার হিসেবে পাবেন একটি অনার এক্স৬সি স্মার্টফোন। এছাড়া, অংশ নেওয়া বাকি সবাই পাবেন একটি করে অনার স্মার্ট এআইওটি ডিভাইস।
৮ এপ্রিল, বুধবার অনার বাংলাদেশের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, ‘ইন্সপায়ারিং বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স রান ২০২৬’-এর চতুর্থ আসরের টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত রয়েছে অনার। ‘রান ফর হেলথ অ্যান্ড এডুকেশন’ প্রতিপাদ্যে ‘ফিট নেশন’-এর সহযোগিতায় ইভেন্টটি আয়োজন করছে ইন্সপায়ারিং বাংলাদেশ।







