ক্রিয়েটরদের পুরস্কৃত করবে স্ন্যাপচ্যাট

ক্রিয়েটরদের পুরস্কৃত করবে স্ন্যাপচ্যাট
২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ২০:১৯  

সামাজিক যোগাযোগমাধ্যম স্ন্যাপচ্যাট তাদের কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ‘স্ন্যাপি অ্যাওয়ার্ডস’ নামে একটি পুরস্কার অনুষ্ঠানের আয়োজন করছে। আগামী ৩১ মার্চ ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকায় প্রতিষ্ঠানটির সদর দপ্তরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। কমেডিয়ান ও কনটেন্ট ক্রিয়েটর ম্যাট ফ্রেন্ড এই অনুষ্ঠান সঞ্চালনা করবেন। খবর এনগ্যাজেট।

স্ন্যাপচ্যাট জানিয়েছে, স্পটলাইট এমভিপি, বেস্ট স্টোরিটেলার ও ব্রেকআউট ক্রিয়েটর অব দ্য ইয়ার-সহ বিভিন্ন ক্যাটাগরিতে ‘স্ন্যাপি’ দেওয়া হবে। এছাড়া সহযোগিতা, সাংস্কৃতিক প্রভাব এবং নির্দিষ্ট বিষয়ে সাফল্যের জন্যও পুরস্কার দেওয়া হবে।

সম্প্রতি স্ন্যাপচ্যাট ক্রিয়েটরদের জন্য আলাদা সাবস্ক্রিপশন সুবিধা চালু করেছে। বিশ্লেষকরা বলছেন, এই পুরস্কার আয়োজনও সেই কৌশলেরই অংশ, যেখানে বিভিন্ন ক্ষেত্রের জনপ্রিয় ব্যক্তিত্বদের স্বীকৃতি দেওয়া হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিয়েটরদের সম্মান জানাতে এটাই প্রথম উদ্যোগ নয়। গত বছর টিকটক যুক্তরাষ্ট্রে তাদের প্রথম অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের আয়োজন করেছিল।

ডিবিটেক/বিএমটি