প্রধানমন্ত্রীর প্লান বাস্তবায়নে টেলিটকের কাছে জনবন্ধব দৃশ্যমান সেবা চান মন্ত্রী
রাষ্ট্রায়াত্ব মোবাইল অপারেটর টেলিটককে স্বল্প সময়ে দৃশ্যমান অগ্রগতি দেখাতে শীর্ষ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেছেন, এই সরকারের সময়ে মানুষ যাতে টেলিটকের উন্নত সেবা পায়। প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নে আমারা সবাই একসঙ্গে কাজ করতে চাই।
২৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার রাজধানীর গুলশানে টেলিটক কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রীর প্রথম বৈঠকে এই নির্দেশনা দেন। এসময় মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।
বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ সচিব আব্দুন নাসের খান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবু সাঈদ ও টেলিটক ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরীসহ ঊর্দ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
টেলিটক কর্মীদের যাত্রা শুরুর ২০ বছরে কি হয়েছে না হয়েছে সে বিষয়ে মন্ত্রী কিছুই জানতে চান না বলে জানান উপদেষ্টা আসিফ আসাদ। তিনি বলেন, বিগত ২০ বছরে কেন হয়, কি হয় নাই তা প্রধানমন্ত্রী জানতে চান না। তাই আমাদের বাস্তবায়নে কাজ করতে হবে।
বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান কি চান তা স্পষ্ট করে ফকির মাহবুব আনাম বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি আমরা দ্রুত বাস্তবায়ন করতে চাই। আমরা চাই জনবান্ধব সেবার দৃশ্যমান বাস্তবায়ন। আমরা যেটা জনগণকে আমরা প্রমিস করেছি তা দ্রুত ডেলিভার করাই আমাদের কাজ। আমরা জনবান্ধব সরকার হতে চাই। এই জিনিসটা মাথায় রেখেই আমাদের কিছু চিন্তা করতে হবে। প্রধানমন্ত্রী জনকল্যাণে তার প্লান ও ভিশন বাস্তবায়নে কাজ করছেন। টেলিটককেও সেবা বাস্তবায়নে কাজ করতে হবে।
এরআগে টেলিটক বাংলাদেশ লিমিটেড এর প্রধান কার্যালয়ে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করে টেলিটক এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
ডিবিটেক/ডিএইচই/ইকে







