‘প্রাইম একাডেমিয়া’ যুক্ত হলো গ্রিন ইউনিভার্সিটি

‘প্রাইম একাডেমিয়া’ যুক্ত হলো গ্রিন  ইউনিভার্সিটি
২২ অক্টোবর, ২০২৫ ১০:০৮  

পারস্পরিক সহযোগিতা এবং শিক্ষার্থী-কেন্দ্রিক কর্মসূচি বাস্তবায়নে প্রাইম ব্যাংকের ‘প্রাইম একাডেমিয়া’ তে যুক্ত হয়েছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ। এই প্লাটফর্ম থেকে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা  ডিজিটাল ফি, পেরোল সেবা, স্কুল ব্যাংকিং এবং স্টুডেন্ট একাউন্ট সুবিধা পাওয়ার পাশাপাশি যৌথ উদ্যোগ আর্থিক অন্তর্ভূক্তি ও একীভূত আর্থিক সমাধান নিয়ে কাজ করবে। 

 প্রাইম একাডেমিয়া’ প্ল্যাটফর্মের আওতায় সম্প্রতি বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে অনুষ্ঠিত “ফাইন্যান্সিয়াল ইনক্লুশন: এঙ্গেজিং অ্যান্ড ইনস্পায়ারিং ইয়ুথ ইন ব্যাংকিং শীর্ষক সেমিনার শেষে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে। 

প্রাইম ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব লায়াবিলিটি শায়লা আবেদিন অনুষ্ঠানে তরুণদের জন্য ব্যাংকের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। এছাড়া ব্যাংকটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ও স্কুল ব্যাংকিং এম এম মাহবুব হাসা ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে আর্থিক সচেতনতার ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন।

চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত গ্রিন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বলেছেন, “টেকসই উন্নয়ন ও যুবশক্তির ক্ষমতায়নে আর্থিক অন্তর্ভুক্তি অপরিহার্য। 

বিশ্ববিদ্যালয়ের পক্ষে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ, ট্রেজারার প্রফেসর ড. মো. ফাইজুর রহমান, ডিন প্রফেসর ড. মোহাম্মদ তারেক আজিজ, এবং রেজিস্ট্রার ক্যাপ্টেন (নৌ.) এস. এম. সালাউদ্দিন প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।