খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত পেলেন নতুন দায়িত্ব

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

  • গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. নাজমুস সাদাত
  • শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এই নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে
  • পূর্ববর্তী উপাচার্য অধ্যাপক হোসেন উদ্দিন শেখরকে ভিসি পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য
১৯ জুলাই, ২০২৬ ১৬:৫০  

দেশের উচ্চশিক্ষা স্তরে বিজ্ঞান ও প্রযুক্তি চর্চাকে আরও বেগবান করতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে। নতুন উপাচার্য নিয়োগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও গতিশীল হবে বলে ধারণা করা হচ্ছে।

১৯ জুলাই, রবিবার, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে ড. মো. নাজমুস সাদাতকে উপাচার্য পদে নিয়োগ দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ (সংশোধিত-২০২৫) এর ১০ (১) ধারা অনুযায়ী খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিন বিভাগের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাতকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। উপাচার্য পদে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখের মধ্যে যা আগে ঘটে সেই সময় পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকবেন। উপর্যুক্ত পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

অপর এক আদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক হোসেন উদ্দিন শেখরকে ভিসি পদ থেকে অব্যাহতি দেওয়া হয়, যাকে ২০২৪ সালের ২৯ অক্টোবর ভিসি নিয়োগ দেওয়া হয়েছিল।
//ডিবিটেক/ এসআর/এনএন//