দেড় ঘণ্টা পর স্বাভাবিক হলো মেটার সামাজিক যোগাযোগমাধ্যম

ওয়েব ব্রাউজারে সচল হলো ফেসবুক

  • বিশ্বব্যাপী ফেসবুক ও মেসেঞ্জার বিভ্রাট
  • কম্পিউটার ব্যবহারকারীরা চরম ভোগান্তিতে
  • বিকেল ৩টা ৪০ মিনিটে সচল

ওয়েব ব্রাউজারে সচল হলো ফেসবুক
১৯ জুলাই, ২০২৬ ১৫:৫৮  

ডেস্কটপ ও ল্যাপটপে ওয়েব ব্রাউজারে ফিরেছে ফেসবুক। প্রায় দেড় ঘণ্টা পর সামাজিক যোগাযোগমাধ্যমটি স্বাভাবিক হয়েছে। হঠাৎ করেই বাংলাদেশে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহারে সমস্যায় পড়েন অনেক ব্যবহারকারী। ওয়েবসাইটে প্রবেশ করতে গিয়ে কেউ কেউ ধীরগতি, কেউ আবার সম্পূর্ণ অচল অবস্থার মুখোমুখি হচ্ছেন। মোবাইল অ্যাপেও বার্তা পাঠানো, নিউজফিড দেখা কিংবা কল করার ক্ষেত্রে দেখা দেয় সমস্যা। ফলে ব্যক্তিগত যোগাযোগ থেকে শুরু করে ব্যবসায়িক কার্যক্রমেও প্রভাব পড়ছে।

১৯ জুলাই, রবিবার দুপুর ১টা ৩০ মিনিটের পর থেকেই অনেক ব্যবহারকারী সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অভিজ্ঞতা জানাতে শুরু করেন। পরবর্তীতে বিকেল ৩টা ৪০ মিনিটের পর আবার স্বাভাবিকভাবে সচল হয় ফেসবুক।

ফেসবুক ও মেসেঞ্জারে হঠাৎ চরম বিভ্রাট

    অনেকের ক্ষেত্রে ফেসবুক খুললেও নতুন পোস্ট লোড হচ্ছে না, আবার মেসেঞ্জারে পাঠানো বার্তা যাচ্ছে না বা দীর্ঘ সময় ধরে ‘সেন্ডিং’ দেখাচ্ছে। তবে এ সমস্যা মূলত ফেসবুক ওয়েব ভার্সনে বেশি দেখা যায়। অনেকেই তখন জানান, মোবাইল ফোনের ফেসবুক অ্যাপ স্বাভাবিকভাবেই ব্যবহার করা যাচ্ছিল।

    ডাউন ডিটেক্টর সূত্রে প্রকাশ, ফেসবুকে এ সমস্যা শুরু হয়েছে দুপুর ১টা ৩০ মিনিটের ৪৫ মিনিট আগে থেকে। এছাড়া মেসেঞ্জারে ২৬ মিনিট ও ইনস্টাগ্রামে সবশেষ ৩২ মিনিট ধরে ব্যবহারকারীরা কম্পিউটার ব্যবহার করে ঢুকতে পরেনি। তবে মোবাইলে ফেসবুক, ইনস্টাগ্রাম ব্যবহার করা গেছে।

    প্রকাশিত তথ্যে দেখা যায়, শুধু বাংলাদেশ নয়; রোমানিয়া, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, হাঙ্গেরি, এস্তোনিয়া, নেদারল্যান্ডস, ভিয়েতনাম, কানাডা, ডেনমার্ক ও নিউজিল্যান্ডের ব্যবহারকারীরাও অভিযোগ করেছেন যে তারা ফেসবুক চালাতে পারছেন না।
    //ডিবিটেক/ এসআই/এসএমই//