লাইভে শয়তানকে উদ্দেশে পাথর নিক্ষেপ শুরু

লাইভে শয়তানকে উদ্দেশে পাথর নিক্ষেপ শুরু
২৭ মে, ২০২৬ ০৮:৫২  

সৌদি আরবের মক্কায় ১৬ লাখেরও বেশি হাজি মুজদালিফা ত্যাগ করে মিনায় পৌঁছেছেন। ২৭ মে, বুধবার পবিত্র ঈদুল আজহার দিনে মিনায় বড় শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। হজের এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় অংশ নিতে বাংলাদেশ সময় সকাল ৮টা থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মুসল্লিরা সমবেত হয়েছেন।

সেই কার্যক্রম সরাসরি সম্প্রচার করছে মক্কা লাইভ। তিনটি স্ট্রিমিং চ্যানেল থেকে তা ইউটিউব সহ বিভিন্ন টেলিভিশনের ওয়েবসাইটেও সম্প্রচার করা হচ্ছে। বিভিন্ন প্রান্ত থেকে সেই দৃশ্য শয়তানের প্রতি ঘৃণা প্রকাশ করে মুসলিম উম্মারহর একপ্রাণ উজ্জীবিত হচ্ছে স্রষ্টার প্রেমে। লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক ধ্বনিতে। 

১১, ১২ ও ১৩ জিলহজ—এই তিন দিন ধরে হাজিরা জামারাতের তিনটি স্তম্ভেই (আল-উলা বা ছোট, আল-উস্তা বা মেজ এবং আল-আকাবা বা বড় শয়তান) পাথর নিক্ষেপ করেন। শয়তানের প্রতীকী তিনটি স্তম্ভে পাথর নিক্ষেপের জন্য আগে থেকে সংগ্রহ করে রাখা পাথরগুলো ব্যবহার করেন হাজিরা।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বুধবার ঈদ উদযাপিত হচ্ছে। ধর্মীয় রীতি অনুযায়ী, সামর্থবানরা আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করছেন। বৃহস্পতিবার হাজিরা তাদের মাথা মুণ্ডন বা চুল কেটে ফেলবেন। এরপর তারা ফিরে যাবেন মক্কার কাবা শরীফে। সেখানে কাবা প্রদক্ষিণ শেষে আবারও শয়তানকে পাথর নিক্ষেপ করবেন। এরপর আরেকবার কাবা প্রদক্ষিণ করবেন। যার মাধ্যমে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা।

প্রসঙ্গত,

ফজরের নামাজের পর থেকেই শুরু হয়েছে এই প্রতীকী পাথর নিক্ষেপ।পাথর নিক্ষেপের জন্য হাজিরা আগে থেকেই কঙ্কর সংগ্রহ করে রেখেছেন। আগামী তিনদিন ধরে তারা জামারাতের তিনটি স্তম্ভ—আল-উলা, আল-উস্তা এবং আল-আকাবায় পাথর নিক্ষেপ করছেন। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি থাকলেও এবার বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫ লক্ষাধিক মুসল্লি হজ পালন করতে এসেছেন।

/ডিবিটেক/এসআই/ইকে/