ওপেনক্ল প্রতিষ্ঠাতার ক্লড অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করেছে অ্যানথ্রপিক

ওপেনক্ল প্রতিষ্ঠাতার ক্লড অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করেছে অ্যানথ্রপিক
১১ এপ্রিল, ২০২৬ ২২:১৪  

সাম্প্রতিক এক ঘটনায় বিতর্কের কেন্দ্রে এসেছে এআই শিল্পের দুই জায়ান্ট অ্যানথ্রপিক ও ওপেনএআই। অভিযোগ উঠেছে, ‘ক্ল’ মডেল ব্যবহারকারী জনপ্রিয় ওপেন সোর্স এজেন্ট ‘ওপেনক্ল’-এর নির্মাতা পিটার স্টেইনবার্গারকে অ্যানথ্রপিক ‘ক্লড’ ব্যবহার থেকে নিষিদ্ধ করেছে। স্টেইনবার্গার বর্তমানে অ্যানথ্রপিকের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান ওপেনএআই-এ কর্মরত।

ঘটনাটি ঘটে গত সপ্তাহে, যখন অ্যানথ্রপিক ঘোষণা দেয় যে ‘ক্লড’-এর সাবস্ক্রিপশন ‘ওপেনক্ল’-এর মতো তৃতীয় পক্ষের ‘হারনেস’-এর ক্ষেত্রে আর বৈধ হবে না। ওপেনক্ল ব্যবহারকারীদের এখন ‘ক্লড’ এপিআই-এর মাধ্যমে ‘পে-পার-ইউজ’ (ব্যবহারভিত্তিক) মডেলে অর্থ দিতে হবে। 

স্টেইনবার্গার অভিযোগ করেন, তিনি এপিআই ব্যবহার করলেও অ্যানথ্রপিকের ‘সন্দেহজনক কার্যকলাপের’ কারণে তার অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়েছে।

অ্যানথ্রপিকের কাছ থেকে ওপেনক্ল ব্যবহারকারীদের জন্য আলাদা করে ‘ক্ল’ ট্যাক্স চালুর এই সিদ্ধান্তকে ‘ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় নির্লজ্জতা’ আখ্যা দিয়েছেন নেটিজেনরা। স্টেইনবার্গার এতটাই ক্ষুব্ধ হয়েছিলেন যে, তিনি প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন কাকতালীয়ভাবে এই সিদ্ধান্ত এসেছে অ্যানথ্রপিক ‘ক্লড’-এর নতুন ফিচার ‘ক্লড ডিসপ্যাচ’ চালু করার পর, যা অনেকটা ওপেনক্লের মতো কাজ করে। তিনি ইঙ্গিত দিয়েছেন যে অ্যানথ্রপিক প্রথমে ওপেন সোর্স ফিচার কপি করে, তারপর প্রতিযোগীকে লক আউট করার চেষ্টা করছে।

অ্যানথ্রপিকের এক প্রকৌশলী দাবি করেন, ওপেনক্ল ব্যবহারের জন্য কাউকে নিষিদ্ধ করা হয়নি। এই মন্তব্যের কিছু ঘণ্টার মধ্যেই স্টেইনবার্গারের অ্যাকাউন্ট পুনরায় চালু হয়। তবে তিনি ইতিমধ্যেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। 

তিনি ঘোষণা দিয়েছেন, ভবিষ্যতে নিশ্চিত করবেন ওপেনক্লের নতুন সংস্করণগুলো অ্যানথ্রপিকের মডেলের সঙ্গে ‘ভাঙবে না’, তবে তিনি ওপেনক্ল তৈরির জন্য আর ক্লড ব্যবহার করবেন না। বরং পরীক্ষার জন্য তার নিজের প্রতিষ্ঠান ওপেনএআইয়ের মডেলকে অগ্রাধিকার দেবেন এবং যেখানে সেখানে ওপেনক্লের ব্যবহারকারীদের জন্য ‘কাজ চলছে’ বলেও ইঙ্গিত দিয়েছেন।

স্টেইনবার্গার যখন অভিযোগ করলেন, “এক পক্ষ আমাকে স্বাগত জানিয়েছে, অন্যপক্ষ আইনি হুমকি পাঠিয়েছে”, তখন স্পষ্ট হয়ে যায় ওপেনএআই কৌশলগতভাবে তার মতামতকে কাজে লাগাতে চাইছে। 

অ্যানথ্রপিক অবশ্য ওপেনক্ল ব্যবহারকারীদের জন্য সাবস্ক্রিপশন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু ‘ক্লড ডিসপ্যাটচ’ চালু করার কয়েক সপ্তাহের মাথায় এই সিদ্ধান্ত নেওয়ায় মনে হচ্ছে তারা ইচ্ছাকৃতভাবে ওপেন সোর্স প্রতিযোগীকে দমনের চেষ্টা করছে। আপাতত এই ‘ক্ল’ যুদ্ধ শেষ হয়নি, বরং নতুন করে শুরু হয়েছে।

ডিবিটেক/বিএমটি  ।  সূত্র: টেকক্রাঞ্চ