চাঁদের পথে আর্টেমিস-২ : ইমেইল পাঠানো আসলেই ‘রকেট সায়েন্স’

চাঁদের পথে আর্টেমিস-২ : ইমেইল পাঠানো আসলেই ‘রকেট সায়েন্স’
৫ এপ্রিল, ২০২৬ ১৭:৫৯  

নাসার আর্টেমিস-২ মিশনের নভোচারীরা মহাকাশের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন—মাইক্রোসফট আউটলুক ব্যবহার করে ইমেইল পাঠানো। ওরিয়ন মহাকাশযানে থাকা ব্যক্তিগত কম্পিউটিং ডিভাইসে (পিসিডি) আউটলুকের দুটি ইনস্ট্যান্স চলছিল, যার কোনোটিই কাজ করছিল না।

খবরে বলা হয়, ‘অপটিমাস’ সফটওয়্যার নিয়েও সমস্যা হচ্ছিল। অভিযান কমান্ডার রিড ওয়াইজম্যান ‘মিশন কন্ট্রোল’কে অনুরোধ করেন, তারা যেন রিমোট অ্যাক্সেস নিয়ে দুটি আউটলুক ও অপটিমাস ঠিক করে দেন। মিশন কন্ট্রোল কিছুক্ষণের মধ্যেই জানায়, সমস্যার সমাধান হয়েছে। অবশ্য আউটলুক ‘অফলাইন’ দেখাবে, যা স্বাভাবিক।

এর আগেই মহাকাশযানের টয়লেটে ফ্যান জ্যাম হয়ে যাওয়ার সমস্যা হয়। নাসার মুখপাত্র গ্যারি জর্ডান জানিয়েছেন, পৃথিবীর কন্ট্রোল রুম থেকে টয়লেট মেরামতের নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যাকআপ ব্যবস্থাও আছে, তাই ভাসমান বর্জ্যের আশঙ্কা নেই।

এক দশকের এই অভিযানে নভোচারীরা ১০ দিন চাঁদ প্রদক্ষিণ করে পৃথিবীতে ফিরবেন। 

এ বিষয়ে মাইক্রোসফট ও নাসা কোনো মন্তব্য করেনি।

ডিবিটেক/বিএমটি   ।    সূত্র