টিম কুকের অবসরের গুঞ্জন ‘ভিত্তিহীন’: ব্লুমবার্গ

টিম কুকের অবসরের গুঞ্জন ‘ভিত্তিহীন’: ব্লুমবার্গ
২৪ নভেম্বর, ২০২৫ ১৭:০০  

অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক আগামী বছর অবসর নিচ্ছেন—সম্প্রতি এমন একটি গুঞ্জন প্রযুক্তি দুনিয়ায় ছড়িয়ে পড়ে। এতে বলা হয়, কুকের স্থলাভিষিক্ত হতে পারেন অ্যাপলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অব হার্ডওয়ার ইঞ্জিনিয়ারিং জন টার্নাস। খবর দ্য ভার্জ।

ব্লুমবার্গের মার্ক গারম্যান এই দাবিকে সরাসরি নাকচ করেছেন। তার মতে, অ্যাপল অবশ্যই ভবিষ্যতের জন্য নেতৃত্ব পরিবর্তনের পরিকল্পনা করছে, কিন্তু ২০২৬ সালে টিম কুকের অবসর নেওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। 

গারম্যান বলেন, কোম্পানির দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে টার্নাস সম্ভাব্য উত্তরসূরি হলেও এখনই সেই সময় আসেনি।

গারম্যান আরও বলেন, কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি সৃষ্টি না হলে টিম কুক শিগগিরই সিইও পদ ছাড়ছেন না।

ডিবিটেক/বিএমটি