মেটায় টাইগার গ্লোবালের শেয়ার কমলো ৬৩ শতাংশ
যুক্তরাষ্ট্রভিত্তিক হেজ ফান্ড টাইগার গ্লোবাল ম্যানেজমেন্ট চলতি বছরের তৃতীয় প্রান্তিকে মেটা প্ল্যাটফর্মসে তাদের বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে কমিয়েছে। সংস্থাটির সর্বশেষ নথি অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া প্রান্তিকে তারা মেটার শেয়ারের পরিমাণ ৬২ দশমিক ৬ শতাংশ কমিয়ে ২৮ লাখ শেয়ারে নামিয়ে আনে। এই শেয়ারের মোট মূল্য প্রায় দুই দশমিক এক বিলিয়ন ডলার। খবর রয়টার্স।
এ সময় প্রতিষ্ঠানটি বহুল আলোচিত কয়েকটি কোম্পানির শেয়ার থেকেও সম্পূর্ণভাবে সরে দাঁড়ায়। এর মধ্যে রয়েছে সুপরিচিত ওষুধ নির্মাতা ইলি লিলি, নোভো নরডিস্ক এবং সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্রাউডস্ট্রাইক।
অন্যদিকে টাইগার গ্লোবাল নতুন করে বিনিয়োগ করেছে স্ট্রিমিং সেবাদাতা নেটফ্লিক্স এবং কিস্তিভিত্তিক পেমেন্ট প্ল্যাটফর্ম ক্লার্নায়।
২০২৫ সালের প্রথম ছয় মাস শেষে টাইগার গ্লোবালের আয় ছিল প্রায় চার দশমিক পাঁচ শতাংশ, যা শীর্ষ বহুকৌশল তহবিলগুলোর তুলনায় পিছিয়ে।
ডিবিটেক/বিএমটি



