আইডিবি-বিআইএসইডব্লিউ

ফ্রি কারিগরি প্রশিক্ষণে মাসিক হাতখরচ!

ফ্রি কারিগরি প্রশিক্ষণে মাসিক হাতখরচ!
৯ জুলাই, ২০২৫ ১০:১২  
৯ জুলাই, ২০২৫ ১০:১৯  

দীর্ঘ ১১ বছর ধরে ভোকেশনাল স্কলারশিপের অধীনে ঝড়ে পড়া মুসলিম তরুণ ও যুবকদের বিভিন্ন ট্রেডে ছয় মাস মেয়াদি কারিগরি শিক্ষা প্রদান করে আসছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াক্ফ (আইডিবি-বিআইএসইডব্লিউ)। এখান থেকে এরইমধ্যে বৃত্তিমূলক প্রশিক্ষণের আওতায় ট্রেনিং করে দেশ-বিদেশে ২৪৮টির বেশি প্রতিষ্ঠানে কাজ করছেন ১ হাজার ৭৪১ জন প্রশিক্ষিত জনশক্তি।

আগামী ৩১ জুলাই শেষ হতে যাচ্ছে ৪০তম পর্বে ইলেক্ট্রিক্যাল ওয়াকর্স, ইলেক্ট্রনিক্স, রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং, ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন ও মেশিনিস্ট ট্রেডে প্রশিক্ষণ নেয়ার আবেদন করার সময়। ছয় মাস মেয়াদি (৭২০ ঘণ্টা) প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কারিগরি শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ পাওয়ার পাশাপাশি মাসে ৫০০ টাকা করে মোট ৩০০০ টাকা হাত খরচও দেয়া হয় প্রশিক্ষণার্থীদের। থাকা-খাওয়াসহ সম্পূর্ণ বিনা মূল্যে ট্রেনিং দেয়ার পাশাপাশি দেয়া হয় চাকুরি পাওয়ার ক্ষেত্রে সর্বত্মক সহযোগিতা। 

১৮ থেকে ২৬ বছর বয়সী এবং সর্বনিম্ন অষ্টম শ্রেণি ও সর্বোচ্চ এসএসসি পাস সুবিধাবঞ্চিত মুসলিম প্রার্থীরাই কেবল এই বৃত্তিমূলক প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন। কোনো খরচ ছাড়াই অনলাইনেই আবেদন করা যাবে। এই অনলাইনে লিংকে দেওয়া আবেদনপত্র পূরণের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। আবেদন করার আগে নিয়ম কানুন জানতে ক্লিক করতে হবে এই লিংকে। 

প্রসঙ্গত, বৃত্তি প্রাপ্তির নিয়ম অনুযায়ী, বর্তমানে পড়াশোনার সঙ্গে যুক্ত প্রার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না। তবে যারা অনার্স/মাস্টার্স/ডিপ্লোমা শেষ করেছেন অথবা অধ্যয়নরত তাদের IsDB-BISEW IT Scholarship Programme-এর এক বছর মেয়াদি ট্রেনিংয়ের মাধ্যমে IT Professional হওয়ার সুযোগ আছে। 

০৯-জুলাই/ডিজিবিটেক/ইএইচএম