১২ সেপ্টেম্বর বাজারে আসছে আইফোন ১৫!

৩১ আগষ্ট, ২০২৩ ০১:০৮  

আগামী ১২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অ্যাপল পার্কে মোড়ক উন্মোচন হবে আইফোন ১৫ সিরিজ। এই সিরিজের ভ্যানিলা মডেলগুলোতে অ্যাপলের এ১৬ বায়োনিক চিপসেট থাকতে পারে। আর প্রো মডেলগুলোতে এ১৭ বায়োনিক চিপ থাকার কথা রয়েছে। একইভাবে চার্জের জন্য টাইপ-সি ইউএসবি পোর্ট দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। থাকতে পারে নতুন একটি পেরিস্কোপ লেন্স।

আইফোন ১৫ এর পর ১৫ সেপ্টেম্বর অ্যাপল ওয়াচের দুটি নতুন মডেলেরও মোড়ক উন্মোচন করা হবে। মডেল দুটি হলো দ্বিতীয় প্রজন্মের অ্যাপল ওয়াচ আল্ট্রা ও অ্যাপল ওয়াচ সিরিজ ৯।

অনুষ্ঠানটি অ্যাপলের ওয়েবসাইটের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। আইফোন, আইপ্যাড, মেক ও অ্যাপল টিভি অ্যাপের মাধ্যমে গ্রাহকরা লাইভ সম্প্রচার দেখতে পারবেন।