ভারতে অ্যাপলের পণ্য উৎপাদন পাঁচ গুণ বাড়বে

২৬ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:৩৫  

আইফোন উৎপাদনে চীন থেকে নজর সরিয়ে এখন অনেকটাই ভারতের উপর নির্ভরশীল হচ্ছে অ্যাপল। বর্তমানে ভারতে একাধিক মডেলের আইফোন তৈরি হচ্ছে। আগামী বছর থেকে সেখানে এয়ারপডসও তৈরি করা হবে। খবর গ্যাজেটস নাউ।

খবরে বলা হয়, আগামী চার-পাঁচ বছরের মধ্যে দেশটিতে উৎপাদন পাঁচ গুণ বাড়াবে অ্যাপল। ভারতের সরকারি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি আরও জানিয়েছে, গত অর্থবছরে কোম্পানিটি পণ্য উৎপাদনের মাধ্যমে ৭০০ কোটি ডলারের লক্ষ্যমাত্রা পেরিয়ে গেছে। এ বিষয়ে জানার জন্য ই-মেইলে যোগাযোগ করা হলেও অ্যাপলের কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। আগামী বছর থেকে এয়ারপডস তৈরি করলেও ভারতে এখনই আইপ্যাড বা ল্যাপটপ উৎপাদন করবে না যুক্তরাষ্ট্রের এ প্রযুক্তি জায়ান্ট।

ডিবিটেক/বিএমটি