কারিগরি ত্রুটিতে এয়ার অ্যাম্বুলেন্স; দুপুর নাগাদ খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে রওনা

কারিগরি ত্রুটিতে এয়ার অ্যাম্বুলেন্স; দুপুর নাগাদ  খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে রওনা
৪ ডিসেম্বর, ২০২৫ ২১:১৯  

‘কারিগরি সমস্যা’র কারণে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও বিলম্ব হওয়ায়  এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাতে আর লন্ডনে নেওয়ার উদ্দেশ্যে যাওয়া হচ্ছে না। 

এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান বৃহস্পতিবার লন্ডন সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত ১২টায়) বাংলাদেশ বিমানের ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হবেন। তিনি শুক্রবার সকাল সাড়ে ৯টায় ঢাকায় পৌঁছাবেন বলে জানা গেছে। তাইরওয়ানা দিতে শুক্রবার দুপুর গড়িয়ে যেতে পারে। 

৪ ডিসেম্বর, বৃহস্পতিবার রাতে বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এমনটাই জানিয়েছেন। 

অপরদিকে কারিগরি সমস্যার কারণে কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স উড্ডয়ন হওয়ার উড্ডয়ন বিলম্বিত হওয়ার কথা জানান বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শাইরুল কবির খান। 

আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান,  রাতের মধ্যেই এয়ার অ্যাম্বুলেন্সটির ঢাকায় পৌঁছানোর কথা ছিল এবং খুব ভোরেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা দেওয়ার পরিকল্পনা ছিল।  তবে কারিগরি জটিলতায় সেই সময়সূচিতে পরিবর্তন এসেছে। আনুষঙ্গিক সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন এবং ম্যাডামের সঙ্গে যাচ্ছেন দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি দল।

ডিবিটেক/এসবি/ইকে