শাবিপ্রবির সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক জসীম

শাবিপ্রবির সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক জসীম
১২ নভেম্বর, ২০২৫ ১৯:০১  
১২ নভেম্বর, ২০২৫ ২২:০৩  

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।

১২ নভেম্বর, বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির সই করা অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “শাবিপ্রবির সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনকে বিশ্ববিদ্যালয় আইনের ২৮(৫) ও (৬) ধারানুসারে যোগদানের তারিখ থেকে ২ (দুই) বছরের জন্য সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে নিয়োগ করা হলো। তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।”

অধ্যাপক মোহাম্মদ জসীম ২০১৩ সালে ইউনিভার্সিটি অব হেলসিংকি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এর আগে তিনি সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও একাডেমিক কাউন্সিলের সদস্যসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন।

নতুন দায়িত্ব পাওয়ার পর অনুভূতি ব্যক্ত করে অধ্যাপক জসীম বলেন, “সামাজিক বিজ্ঞান অনুষদের বিভাগগুলোকে গবেষণানির্ভর বিভাগ হিসেবে গড়ে তুলতে চাই। পূর্বে বিভাগীয় প্রধান হিসেবে যে অভিজ্ঞতা অর্জন করেছি, সেটি কাজে লাগিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্কের মাধ্যমে অনুষদের বিভাগগুলোকে আরও এগিয়ে নিতে চাই। এ কাজে সবার সহযোগিতা কামনা করছি।”