ইউটিউবার তৌহিদ আফ্রিদি গ্রেফতার

ইউটিউবার তৌহিদ আফ্রিদি গ্রেফতার
২৪ আগষ্ট, ২০২৫ ২২:২২  
২৪ আগষ্ট, ২০২৫ ২৩:২৩  

ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে সিআইডি। তাকে জুলাইয়ের একটি হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে।

সিআইডি জানিয়েছে, এই মুহূর্তে বরিশাল থেকে তাকে ঢাকায় আনা হচ্ছে। আগামীকাল সোমবার তাকে আদালতে হাজির করা হবে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলায় ১১ নম্বর আসামি তৌহিদ আফ্রিদি। রাতে বরিশাল থেকে সিআইডির এক বিশেষ অভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে। তাকে ঢাকায় আনা হচ্ছে। 

এর আগে গত ১৭ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও আন্দোলনকারীদের হত্যার অভিযোগে যাত্রাবাড়ী থানার এক মামলায় গুলশান থেকে গ্রেফতার করা হয় তৌহিদ আফ্রিদির বাবা বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভির চেয়ারম্যান মো. নাসির উদ্দিন সাথীকে। রিমান্ড শেষে বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।