অ্যাপলের বিরুদ্ধে শেয়ারহোল্ডারদের মামলা

অ্যাপলের বিরুদ্ধে শেয়ারহোল্ডারদের মামলা
২১ জুন, ২০২৫ ১৯:৩০  
২১ জুন, ২০২৫ ২০:৫৬  

অ্যাপলের বিরুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অগ্রগতির তথ্য অতিরঞ্জিতভাবে উপস্থাপনের অভিযোগে শেয়ারহোল্ডাররা একটি প্রতারণামূলক মামলা করেছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো ফেডারেল কোর্টে দায়ের করা এ মামলায় বলা হয়েছে, অ্যাপল ২০২৪ সালের জুনে তাদের ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার্স কনফারেন্সে আইফোন ১৬-এ উন্নত এআই সুবিধা আসছে বলে প্রচার করে, কিন্তু বাস্তবে সেই ফিচারের কার্যকর কোনো প্রোটোটাইপই ছিল না। খবর রয়টার্স।

মামলায় দাবি করা হয়েছে, এই বিভ্রান্তিকর প্রচারণার ফলে বিনিয়োগকারীরা শত শত বিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়ে। অ্যাপলের সিইও টিম কুক, বর্তমান ও সাবেক সিএফও–কেও আসামি করা হয়েছে।

২০২৫ সালের মার্চে অ্যাপল কিছু সিরি আপগ্রেড ২০২৬ সাল পর্যন্ত পিছিয়ে দেয়ার ঘোষণা দিলে বিষয়টি স্পষ্ট হতে শুরু করে। জুনে অনুষ্ঠিত সম্মেলনেও এআই অগ্রগতিতে বিশ্লেষকদের হতাশ করে কোম্পানিটি।

উল্লেখ্য, ডিসেম্বর ২০২৪ থেকে অ্যাপলের শেয়ারের দাম প্রায় এক-চতুর্থাংশ কমে গেছে, বাজারমূল্য থেকে মুছে গেছে প্রায় ৯০০ বিলিয়ন ডলার।

ডিবিটেক/বিএমটি