রাশিয়ায় বন্ধ হলো ইনস্টাগ্রামও

১৪ মার্চ, ২০২২ ০৯:২৭  
সম্প্রতি নীতিমালা পাল্টে রুশ সেনাদের বিরুদ্ধে সহিংস প্রতিরোধের আহ্বান জানানোর সুযোগ করে দিয়েছে ফেসবুক। পাল্টা পদক্ষেপ হিসেবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ-এর মূল কোম্পানি মেটার বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছে রাশিয়ায়। সেই ঘটনা প্রবাহে ১৪ মার্চ, সোমবার থেকে দেশটিতে বন্ধ হলো ইনস্টাগ্রাম। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ‘তাস’ জানিয়েছে, ‘রাশিয়ান ফেডারেল সার্ভিস ফর সুপারভিশন অফ কমিউনিকেশনস, ইনফর্মেশন টেকনোলজি অ্যান্ড ম্যাস মিডিয়া’র পক্ষ থেকে এই নেষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর আগে শুক্রবার নিয়ন্ত্রক সংস্থা রসকোমনজারো মার্কিন এই অ্যাপ ব্যাবহারকারী সেখান থেকে বিরত থাকতে ৪৮ ঘণ্টার সময় বেধে দিয়েছিলো। দেশটিতে ইনস্টাগ্রাম বন্ধের আগে রাশিয়ান রিয়েলিটি টেলিভিশন তারকা ওলগা বুজোভা একটি হৃদয়স্পর্শী টুইট করেন। সেখানে তিনি লিখেছেন, ‘আমি এখন এই পোস্টটি লিখছি এবং কাঁদছি। তবে আশা করছি বন্ধ করার বিষয়টি হয়তো সত্য হবে না এবং আমরা এখানেই থাকবো।’ এর আগেই অবশ্য রাশিয়ার বাজারে ফটো-ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি ব্লক হওয়ার খবর টুইট করে নিশ্চিত করেন ইনস্টাগ্রাম প্রধান অ্যাডাম মোসেরি। তারো আগে ৪ মার্চ ফেসবুক বন্ধ করে দেয় রাশিয়ার সরকার।