বাজারে গেমিং মনিটর

১৪ মে, ২০২৪ ১৪:১৩  

গেমারদের চাহিদা মেটাতে দেশের বাজারে ৪৯-ইঞ্চি কার্ভ QD-OLED মনিটর এনেছে গিগাবাইট বাংলাদেশ। দুই লাখ ১০ হাজার টাকা থেকে শুরু হয়েছে এই মনিটরের দাম। মিলছে অনলাইনে ও সারাদেশের অনুমোদিত গিগাবাইট ডিলার পয়েন্টে।

AORUS CO49DQ গেমিং মনিটরে রয়েছে ৫১২০ x ১৪৪০ পিক্সেলের ডুয়েল কোয়াড হাই ডেফিনিশন (DQHD) রেজুলশন এবং সাথে রয়েছে ৩২:৯ এস্পেক্ট রেশিও, যা আপনাকে চমৎকার দৃশ্যমান অভিজ্ঞতা দিবে। এটি একটি ১০-বিট ডিসপ্লে, যা ৯৯% DCI-P3 কালার স্পেস সমর্থন করে। এই অতি-বিস্তৃত স্ক্রিনটি কেবল গেমিংয়ের জন্যই নয়, বরং ভিডিও এডিটিং, কন্টেন্ট তৈরি বা মাল্টিটাস্কিংয়ের মতো কাজের জন্যও উপযোগী। কারণ এটি দুটি ১৬:৯ ফর্ম্যাটের স্ক্রিনের সমান জায়গা প্রদান করে, যার প্রতিটি স্ক্রিনের আকার ২৭ ইঞ্চি। ১৮০০আর রেডিয়াসের কার্ভ  স্ক্রিনটি বিরক্তিকর চোখে কোনো বিরক্তির সৃষ্টি করে না। ফলে দীর্ঘক্ষণ গেম খেলা যায়।

AORUS CO49DQ এর ৪৯ ইঞ্চি ডিসপ্লেটিতে রয়েছে উচ্চ ১৪৪Hz রিফ্রেশ রেট, অতি দ্রুত ০.০৩ms রেসপন্স টাইম, এবং এএমডি ফ্রি সিঙ্ক প্রিমিয়াম প্রো যা একে দ্রুত গতির গেমের জন্য আদর্শ করে তোলে। রঙের সঠিকতার ক্ষেত্রে এই মনিটরে ১০-বিট কালার ডেপথ এবং ১,০০০,০০০:১ কন্ট্রাস্ট রেশিও রয়েছে।

এছাড়াও এটি ভিএসএ ডিসপ্লেএইচডিআর ট্রু ব্ল্যাক ৪০০ স্ট্যান্ডার্ড পূরণ করে, যা একে গেমিংয়ের পাশাপাশি ভিডিও সম্পাদনার মতো পেশাদার কাজের জন্যও উপযোগী। পাশাপাাশি একাধিক ডিভাইসের মধ্যে দ্রুত স্যুইচ করার জন্য এক্সক্লুসিভ কেভিএম সুইচ রয়েছে। এই সুবিধাটি পিকচার-ইন-পিকচার এবং পিকচার-বাই-পিকচার মোডের সাথেও কাজ করে। মনিটরে আরও রয়েছে দুটি এইচডিএমআই ২.১ এবং একটি ডিসপ্লেপোর্ট ১.৪ পোর্ট। অতিরিক্ত তার এড়ানোর জন্য এই মনিটরটিতে বাইরের অ্যাডাপ্টারের পরিবর্তে একটি ৭২ ওয়াট এসি পাওয়ার ইনপুট এর পাওয়ার সাপ্লাই এবং প্রতিটি পাঁচ ওয়াটের দুটি স্পিকার ব্যবহার করা হয়েছে। গিগাবাইট তাদের এই AORUS CO49DQ মডেলটিতে ৩ বছরের ওয়ারেন্টি দেয়, যা সম্ভাব্য প্যানেল বার্ন-ইন কভার করে।