দারাজে ডি-মার্ট মেলা শুরু

২৬ এপ্রিল, ২০২০ ০৯:১১  
রমজান মাসের কেনাকাটার সুবিধার্থে আলিবাবা গ্রুপের প্রতিষ্ঠান দারাজ বাংলাদেশ প্রথমবারের মত আয়োজন করেছে ডিমার্ট মেলা। অনলাইন এই ক্যাম্পেইনটি চলবে ২ মে পর্যন্ত। এই ক্যাম্পেইনে রোজার নিত্য প্রয়োজনীয় সামগ্রী পাওয়া যাবে আকর্ষণীয় মূল্যে যার মধ্যে থাকছে গ্রোসারি, মেডিসিন, মাদার অ্যান্ড বেবি ও হেলথ অ্যান্ড বিউটি ক্যাটাগরির পণ্য। ক্যাম্পেইনের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ডিমার্ট মেলা ভাউচার। “DMARTMELA” ভাউচার কোডটি ব্যবহারে মাত্র ২৫০০ টাকার কেনাকাটা করলেই গ্রাহকরা পাবেন ২০০ টাকা ডিস্কাউন্ট। এছাড়াও, সারা দেশে ডেলিভারি চার্জ থাকছে মাত্র ৩০ টাকা। ডিমার্ট মেলায় গ্রোসারি ক্যাটাগোরির মধ্যে থাকছে। এছাড়াও দারাজে (daraz.com.bd) সোর্সকো লিমিটেডের অধীনে এই প্রথবারের মতন চালু করা হল ডিফার্মা (মেডিসিন ক্যাটেগরি), যেখানে থাকছে প্যারাসিটামল, ভিটামিন সাপ্লিমেন্টস, স্যালাইন, কনডম, নেবুলাইজার, ব্লাড প্রেশার মেশিন, ডায়াবেটিক মেশিন, থার্মোমিটার সহ নানা প্রয়োজনীয় ঔষধ সামগ্রী।