অনলাইনে বিল নেবে বিটিসিএল

১৫ নভেম্বর, ২০১৯ ০১:৫১  
রাষ্ট্রীয় সোনালী ব্যাংকের মাধ্যমে অনলাইনে টেলিফোন বিলি পরিশোধ সুবিধা চালু করছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। এ লক্ষ্যে উভয় প্রতিষ্ঠানের মধ্যে ইস্বাটনস্থ বিটিসিএল প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) একটি সমঝোতা চুক্তি সই হয়েছে। চুক্তি শেষে বিটিসিএল ব্যবস্থাপনা পরিচালক ড. মো রফিকুল মতিন এবং সোনালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: জাহিদুল হক চুক্তির দলিল বিনিময় করেন। চুক্তিটির মাধ্যমে বিটিসিএল গ্রাহকরা অনলাইনে টেলিফোন বিল পরিশোধ সুবিধা ছাড়াও বিল সংক্রান্ত সকল হালনাগাদ তথ্য  তাৎক্ষণিক পেয়ে যাবেন।