দুর্গাপূজার ছুটিতে নিরাপত্তায় ইসির বিশেষ নির্দেশনা

ঢাকা: শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ৫ দিনের সরকারি ও সাধারণ ছুটিতে নির্বাচন ভবনের সার্বিক সুরক্ষায় কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৫টি নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। ‎ ‎সোমবার (১৯ অক্টোবর) ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব এ টি এম শামীম মাহমুদ সই করা এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনাগুলোর কথা জানানো হয়। ‎ ‎বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর […] The post দুর্গাপূজার ছুটিতে নিরাপত্তায় ইসির বিশেষ নির্দেশনা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

দুর্গাপূজার ছুটিতে নিরাপত্তায় ইসির বিশেষ নির্দেশনা
১৯ অক্টোবর, ২০২৬ ২২:০০  

ঢাকা: শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ৫ দিনের সরকারি ও সাধারণ ছুটিতে নির্বাচন ভবনের সার্বিক সুরক্ষায় কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৫টি নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
‎
‎সোমবার (১৯ অক্টোবর) ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব এ টি এম শামীম মাহমুদ সই করা এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনাগুলোর কথা জানানো হয়।
‎
‎বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ছুটির সময়ে নির্বাচন ভবনের নিরাপত্তা জোরদারে সবাইকে বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। এর মধ্যে রয়েছে- অফিস ত্যাগ করার আগে ব্যবহৃত কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টারসহ সব ধরনের ইলেকট্রনিক যন্ত্রপাতি সঠিকভাবে বন্ধ নিশ্চিত করা। একই সঙ্গে লাইট, ফ্যান, এসি ও পানির ট্যাপ পুরোপুরি বন্ধ আছে কি না, তা যাচাই করার তাগিদ দেওয়া হয়েছে।
‎
‎এ ছাড়া দাফতরিক গুরুত্বপূর্ণ নথি, কম্পিউটার সামগ্রী ও অন্যান্য মালামাল নিরাপদে সংরক্ষণ করে কক্ষগুলো সঠিকভাবে তালাবদ্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ভবনের দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে বলা হয়েছে এবং যেকোনো অনিয়ম বা নিরাপত্তার ত্রুটি দেখা দিলে সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।
‎
‎সর্বোপরি ভবনের সার্বিক নিরাপত্তা সুসংহত করতে ইসির সব কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ জায়গা থেকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

The post দুর্গাপূজার ছুটিতে নিরাপত্তায় ইসির বিশেষ নির্দেশনা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.