ছয়শ রানের ম্যাচে আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের টাই
জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল ১৫ রান। উইকেটে তখন নবম উইকেট জুটি। শেষ দিকে ব্যাটে ঝড় তোলা রুবায়া ইসলাম রিজন চাপের মুহূর্তে তুলতে পারলেন ১৪ রান, ম্যাচ টাই। আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে চার ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি সহজেই জিতেছিল বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। আজ দুই দলের দ্বিতীয় ম্যাচ হলো টাই। সোমবার (১৯ অক্টোবর) ওমানের আল […] The post ছয়শ রানের ম্যাচে আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের টাই first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল ১৫ রান। উইকেটে তখন নবম উইকেট জুটি। শেষ দিকে ব্যাটে ঝড় তোলা রুবায়া ইসলাম রিজন চাপের মুহূর্তে তুলতে পারলেন ১৪ রান, ম্যাচ টাই। আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে চার ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি সহজেই জিতেছিল বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। আজ দুই দলের দ্বিতীয় ম্যাচ হলো টাই।
সোমবার (১৯ অক্টোবর) ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাট করে আগে ব্যাট করে ৯ উইকেটে ৩০৪ রান তোলে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। পরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৮ উইকেটে থামে ঠিক ৩০৪ রানেই।
রান তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। ওপেনার আবদুল্লাহ আল মুহি ৪৫ বলে ৫০ রান করে ভালো ভিত গড়ে দেন। জারিফ সিয়াম করেন ২৮ বলে ২২। এরপর আলামিন হোসেন রনির ৫৬ বলে ৭১ এবং আহসান আল মুমিনের ৫৬ রানের ইনিংসে জয়ের পথেই ছিল দল। ৩৫তম ওভারে তিন উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ছিল ২২০ রান।
এরপরই হঠাৎ ছন্দপতন। মাত্র ৪৫ রানের মধ্যে চার উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় আফগানিস্তানের হাতে। শেষ দিকে রিজন খেলার গতিপথ আবার পাল্টে দেন। ১৯ বলে তিনটি চার ও দুটি ছক্কায় ৩৩ রান করে অপরাজিত ছিলেন শেষ পর্যন্ত। শেষ ওভারে ১৪ রান তুলে সমতা ফেরায় বাংলাদেশ, তবে জয়ের জন্য প্রয়োজনীয় রানটা আসেনি।
এর আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩০৫ রান তুলেছে আফগানিস্তান। আফগান তরুণদের মধ্যে এক থেকে সাত নম্বর পর্যন্ত সব ব্যাটারই রান পেয়েছেন। ফিফটি পেয়েছেন দুজন।
ওপেনার ফারিদুল্লাহ ইহসাস করেছেন ৪৭ বলে ৫১ রান। চার নম্বরে নেমে নোমান সালারজাই করেছেন ৯০ বলে ৭৯ রান। এছাড়া আবিদুল্লাহ নাদারজান ২৩, সোবহান জাখাইল ২৭, হামজা খান করেন ২৯ রান। শেষদিকে তাহির সারওয়ারি ৩১ বলে ৪৩ আর আমির হামজা ১১ বলে ২১ রান করে আফগানদের স্কোর তিনশর ওপারে নিয়েছেন।
বাংলাদেশের হয়ে রুবাই ইসলাম রিজন ৭২ রান খরচায় ৪টি আর জারিফ সিয়াম ৩৪ রানেনেন ২টি উইকেট।
The post ছয়শ রানের ম্যাচে আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের টাই first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





