পুজোর সন্ধ্যায় বন্ধুদের জন্য বানান রাজকীয় নার্গিসি কোফতা

এ বছর পুজোর আনন্দ যেন দু’হাত ভরে আসছে, আর তার ওপর এ বছর ডাবল সপ্তমী, সবমিলিয়ে পূজার সন্ধ্যা মানেই তো হইচই আর দারুণ সব খাওয়ার আয়োজন! ছুটির এই সুন্দর সন্ধ্যায় বাড়িতে যখন বন্ধুরা আড্ডায় জমবে, তখন গতানুগতিক চিকেন রান্না বাদ দিয়ে বানান নতুন কিছু। আড্ডার মুড একনিমেষে চাঙ্গা করে দিতে এবার ট্রাই করতে পারেন রাজকীয় […] The post পুজোর সন্ধ্যায় বন্ধুদের জন্য বানান রাজকীয় নার্গিসি কোফতা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

পুজোর সন্ধ্যায় বন্ধুদের জন্য বানান রাজকীয় নার্গিসি কোফতা
১৯ অক্টোবর, ২০২৬ ১৩:০০  

এ বছর পুজোর আনন্দ যেন দু’হাত ভরে আসছে, আর তার ওপর এ বছর ডাবল সপ্তমী, সবমিলিয়ে পূজার সন্ধ্যা মানেই তো হইচই আর দারুণ সব খাওয়ার আয়োজন! ছুটির এই সুন্দর সন্ধ্যায় বাড়িতে যখন বন্ধুরা আড্ডায় জমবে, তখন গতানুগতিক চিকেন রান্না বাদ দিয়ে বানান নতুন কিছু। আড্ডার মুড একনিমেষে চাঙ্গা করে দিতে এবার ট্রাই করতে পারেন রাজকীয় স্বাদের ‘নার্গিসি কোফতা কারি’। চিকেন আর ডিমের এই চমৎকার পদটি যেমন অতিথি আপ্যায়নে দারুণ মানাবে, তেমনই শুধু কোফতা ভেজে চাটনি বা সসের সঙ্গে স্টার্টার হিসেবেও পরিবেশন করতে পারেন।

আসুন জেনে নেই, জিভে জল আনা নার্গিসি কোফতার সহজ রেসিপি…

প্রয়োজনীয় উপকরণ

কোফতা তৈরির জন্য:
২০০ গ্রাম চিকেন কিমা
৩টি সেদ্ধ ডিম
১ টেবিল চামচ বেরেস্তা (পেঁয়াজ ভাজা)
১ টেবিল চামচ আদাকুচি
১ টেবিল চামচ রসুনকুচি
১ টেবিল চামচ কাঁচালঙ্কা কুচি
১ টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো
১ টেবিল চামচ ধনে গুঁড়ো
১ টেবিল চামচ জিরে গুঁড়ো
১ টেবিল চামচ আমচুর পাউডার
১ চিমটে গোলমরিচ গুঁড়ো
১ টেবিল চামচ ধনেপাতা কুচি
১ টেবিল চামচ রোস্টেড (ভাজা) বেসন
পরিমাণমতো সাদা তেল (ভাজার জন্য) এবং স্বাদমতো নুন

গ্রেভি তৈরির জন্য:
পরিমাণমতো তেল বা ঘি
১ টেবিল চামচ গোটা জিরে ও ১টি তেজপাতা
২-৩টি সবুজ এলাচ ও ১টি বড় এলাচ
১ ইঞ্চি দারুচিনির টুকরো
৩-৪টি গোটা গোলমরিচ ও ২-৩টি লবঙ্গ
১ টেবিল চামচ আদা-রসুন বাটা ও ১ টেবিল চামচ বেরেস্তা
২টি টমেটো কুচি ও ১/২ কাপ টক দই
২ টেবিল চামচ কাজুবাদাম বাটা
১/২ টেবিল চামচ হলুদ গুঁড়ো ও ১ টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো
১ টেবিল চামচ ধনে-জিরে গুঁড়ো ও ১ টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো
২-৩টি চেরা কাঁচালঙ্কা
১ টেবিল চামচ গরম মশলা গুঁড়ো ও ১ টেবিল চামচ ধনেপাতা কুচি
স্বাদমতো নুন

রান্নার সহজ প্রণালী

কোফতা তৈরি:
প্রথমে একটি পাত্রে চিকেন কিমার সঙ্গে সব মশলা, বেরেস্তা, রোস্টেড বেসন ও স্বাদমতো নুন দিয়ে ভালোভাবে মেখে একটি মিশ্রণ তৈরি করুন। অন্য একটি পাত্রে ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে লম্বালম্বি বা গোল করে টুকরো করে কেটে নিন। এবার প্রস্তুত করা চিকেনের কিমার মিশ্রণ দিয়ে ডিমের টুকরোগুলো সুন্দরভাবে কোফতার আকারে মুড়ে নিন। কড়াইতে পরিমাণমতো সাদা তেল গরম করে এই কোফতাগুলো মৃদু আঁচে সোনালী ও মচমচে করে ভেজে তুলে রাখুন।

গ্রেভি তৈরি:
প্যানে তেল গরম করে তাতে গোটা গরম মশলা ও জিরে ফোড়ন দিন। এরপর আদা-রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিন। মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেলে টমেটো কুচি ও গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে কষাতে থাকুন। মশলা থেকে তেল ছেড়ে এলে ফেটানো টক দই এবং কাজুবাদাম বাটা মিশিয়ে নিন। স্বাদমতো নুন ও চেরা কাঁচালঙ্কা দিয়ে গ্রেভিটি ভালোভাবে ফুটিয়ে নিন।

পরিবেশন

গ্রেভি তৈরি হয়ে গেলে ভেজে রাখা নার্গিসি কোফতাগুলো তাতে সাবধানে ছেড়ে দিন। মাঝারি আঁচে ৫ থেকে ৬ মিনিট রান্না করুন, যাতে মশলার স্বাদ কোফতার ভেতরে ভালোভাবে ঢুকে যায়। নামানোর আগে ওপর থেকে গরম মশলা গুঁড়ো ও ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন।

The post পুজোর সন্ধ্যায় বন্ধুদের জন্য বানান রাজকীয় নার্গিসি কোফতা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.