সারাদেশে আজ সোনার দোকান বন্ধ
ঢাকা: শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী ও মহাঅষ্টমীর পবিত্র আবহে আজ সোমবার (১৯ অক্টোবর) দেশের সমস্ত জুয়েলারি মার্কেট ও সোনার দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মূলত অষ্টমী ও কুমারী পূজার পবিত্রতা রক্ষা এবং সনাতন ধর্মাবলম্বী সোনা ব্যবসায়ীদের আনন্দ উৎসবে শামিল হওয়ার সুযোগ করে দিতেই এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে রোববার […] The post সারাদেশে আজ সোনার দোকান বন্ধ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী ও মহাঅষ্টমীর পবিত্র আবহে আজ সোমবার (১৯ অক্টোবর) দেশের সমস্ত জুয়েলারি মার্কেট ও সোনার দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মূলত অষ্টমী ও কুমারী পূজার পবিত্রতা রক্ষা এবং সনাতন ধর্মাবলম্বী সোনা ব্যবসায়ীদের আনন্দ উৎসবে শামিল হওয়ার সুযোগ করে দিতেই এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে।
এর আগে রোববার (১৮ অক্টোবর) বাজুসের সভাপতি এনামুল হক খানের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই ছুটির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শারদীয় দুর্গোৎসবের এই বিশেষ দিনে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। এই সিদ্ধান্ত সফলভাবে বাস্তবায়নের জন্য দেশের সকল সোনার দোকান মালিক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রতি বিনীত আহ্বান জানিয়েছে বাজুস।
পাশাপাশি, এই মহতী উদ্যোগে সকলের সার্বিক সহযোগিতা ও সমর্থন কামনা করেছে সংগঠনটির নেতৃবৃন্দ।
The post সারাদেশে আজ সোনার দোকান বন্ধ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





