‘পাঠাও’ রাইডে বিদায়ী ডিনারে গেলেন তুরস্কের রাষ্ট্রদূত

৫ জানুয়ারি, ২০২৩ ১৯:১২  
বাংলাদেশি রাইডার পাঠাও বাইকযোগে নিজের বিদায়ী ডিনারে যোগ দিয়েছেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান। সময় মতো ডিনারে যোগ দিতে নিজের গাড়িতে না গিয়ে এই রাইড শেয়ারকে বেছে নেন তিনি। বৃহস্পতিবার ( ৫ জানুয়ারি) টুইটারে এ তথ্য জানিয়েছেন রাষ্ট্রদূত নিজেই। https://twitter.com/Mustafa_O_Turan/status/1610717034739908621?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1610717034739908621%7Ctwgr%5E3bbacd68e0d014062a9a6282eb25a4647baa81ba%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.banglanews24.com%2Fnational%2Fnews%2Fbd%2F1025695.details টুইটে তিনি লিখেছেন, আপনার নিজের বিদায়ী ডিনারে ঢাকার ট্রাফিক জ্যামের কারণে ৪৫ মিনিট দেরি হওয়ার ঝুঁকি থাকলে আপনি এমনটাই করেন। আপনি সময়মতো পৌঁছাতে পাঠাও বাইকে একটি কল করবেন। এতে বিনামূল্যে হেলমেট পরিষেবাও পাবেন। টুইটের সঙ্গে একটি ভিডিও পোস্টও করেছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে রাজধানীর ব্যস্ততম গুলশান এলাকায় বাইকারের পেছনে বসে আছেন তুরস্কের রাষ্ট্রদূত।