৩ মাসে ৪ ভিডিও গেম নিষিদ্ধ
কিশোর-কিশোরীদের মানসিক বিকাশের ক্ষেত্রে বিঘ্ন ঘটাচ্ছে বিবেচনায় নিয়ে গত তিন মাসে অপ্রাপ্ত বয়স্কদের জন্য অন্তত চারটি ভিডিও গেম নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়া। দেশটির ১৮ বছরের কম বা প্রাপ্তবয়স্ক বয়ষ্কদের জন্য জম্বি সার্ভাইভাল শ্যুটার গেম ডেজেড, উই হ্যাপি ফিউ, হটলাইন মিয়ামি এবং বনাইরি গেম নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়ান শ্রেণিবদ্ধকরণ বোর্ড (এসিবি)।
এসিবি পরিচালক মার্গারেট অ্যান্ডারসন জনান, গেমগুলোতে মাদক ব্যবহার করায় বাস্তবেও অপ্রাপ্ত বয়সী নাগরিকরা মাদক গ্রহণে ঝুঁকে পড়ছে। কিছু কিছু ভিডিও গেম মানুষের মনে বিরূপ প্রভাব ফেলছে। মানসিক বিকাল বাধাগ্রস্ত করছে। তাই এইসব গেম নিষিদ্ধ করে দেয়া হয়েছে।
দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ভিডিও গেমের শ্রেণিবদ্ধকরণ নিয়ে দেশটি দীর্ঘ দিনের সমস্যা কাটিয়ে উঠে এমন কঠীন সিদ্ধান্ত নিতে পারছে সংস্থাটি।
প্রসঙ্গত, ২০১৩ সাল পর্যন্ত ‘কেবলমাত্র বয়স্ক’ বা সমমানের ‘এও’ রেটিং ছিলো না। ফলে তখন পর্যন্ত কিছু কিছু ভিডিও দেশটির নাগরিকদের জন্য নিষিদ্ধ করা হলেও ভিডিও গেমস নিষিদ্ধ ছিলো না।
পরে ‘প্রাপ্তবয়স্কদের জন্য সীমাবদ্ধ’ শ্রেণিবদ্ধকরণটি চালু করে বেশ কয়েকটি ভিডিও গেম নিষিদ্ধ করে অস্ট্রেলিয়া সরকার। এই নীতির অধীনে চলতি মাসের শুরুর দিকে এমএ ১৫+ রেটিং প্রাপ্ত সার্ভাইভাল শ্যুটার গেম ডেজেড নামের একটি ভিডিও গেম নিষিদ্ধ করা হয়। এর পর স্থানীয় সময় গত মঙ্গলবার উই হ্যাপি ফিউ, হটলাইন মিয়ামি এবং বনাইরি নামের আরও তিনটি গেম নিষিদ্ধ করে এসিবি।