১৭ এপ্রিল ‘আইকন’ অনলাইন কুইজ

১৫ এপ্রিল, ২০২০ ১৪:৩১  
রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন রোসাটমের সহায়তায় চলতি এপ্রিল মাস জুড়ে আয়োজন করা হচ্ছে কুইজ, শিক্ষামূলক টুর্নামেন্ট, ফ্ল্যাশ-মব সাইন্স রিডিং ও প্রখ্যাত বিজ্ঞানীদের বিষয়ভিত্তিক লেকচার সেশন। বিদ্যমান করোনা পরিস্থিতিতে অনলাইনে এই শিক্ষামূলক ইভেন্টের আয়োজন করছে ঢাকায় অবস্থিত ইনফরমেশন সেন্টার অন নিউক্লিয়ার এনার্জি (আইকন)। টুর্নামেন্টগুলো আয়োজিত হচ্ছে ‘নিউক্লিয়ার ডাইলেমা’ এবং ‘নিউক্লিয়ার হাইপোথিসিস’ এর ওপর। বিভিন্ন বিষয়ে কুইজ ছাড়াও রাশিয়ার পরমাণু শিল্পের ৭৫ বছর পূর্তি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ওপর আগামী ১৭ এপ্রিল অনুষ্ঠিত হবে বিশেষ কুইজ। বিকেল ৫টায় www.myquiz.ru প্লাটফর্মে অনুষ্ঠিত হবে এই কুইজ প্রতিযোগিতা। অংশ নিতে 053600 কোড ব্যবহার করতে হবে। প্রতিযোগিতায় ২২টি প্রশ্ন করা হবে। প্রতিটি উত্তরের জন্য সময় মিলবে ৩০ সেকেন্ড। টুর্নামেন্ট, কুইজ ও অন্য প্রতিযোগিতায় বিজয়ীদের আইকোনের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হচ্ছে। আয়োজনের অংশ হিসেবে গত ১৩ এপ্রিল সন্ধ্যায় ঢাকার পরমাণু শক্তি কেন্দ্রের প্লাজমা ফিজিক্সের প্রধান ড. খায়রুল ইসলাম ‘ফিউশন প্রযুক্তি ও বিশ্বের এনার্জি উৎস’ এবং তার স্বরচিত বই ‘সাই-ফাই’ এর ওপর আলোচনা করেন। ৪০ মিনিটের এই সেশনটি অনুুষ্ঠিত হয় জুম প্লাটফর্মে।