১৫ মার্চ আসছে আইবিও টিউব

১০ মার্চ, ২০২১ ১৬:৪৮  
আগামী ১৫ মার্চ সোমবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে ভিডিও সার্চিং কোম্পানি আইবি টিউবার। ইতোমধ্যেই রাজধানীর শেখ রাসেল স্কয়ার থেকে পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে। শুরুতেই এই টিউবে ভিডিও আপলোডের পাশাপাশি ব্যবহারকারী দর্শকদের জন্য বাড়তি আয়ের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। বুধবার বিকেলে প্রতিষ্ঠাটির কার্যক্রম পরিদর্শন করেন মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ। এ সময় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জোনায়েদ হোসেন ও ফাইন্যান্স ডিরেক্টর মোহাম্মদ শাহজাহান আলী, পরিচালক শামীম আরা ও অফিসের সহকর্মীরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গত ৯ ফেব্রুয়ারি নিবন্ধন পেয়েছে আইবিও টিউবার।