সহজ ফুডে যুক্ত হলো ফুড চেইন এশিয়া

৩ অক্টোবর, ২০১৯ ০৪:৩৭  
ফুড চেইন এশিয়ার সাথে চুক্তি স্বাক্ষর করলো সহজ ফুড। সম্প্রতি, ম্যানহাটন ফিশ মার্কেটে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এ চুক্তির ফলে, এখন থেকে ফুড চেইন এশিয়ার ম্যানহাটন ফিশ মার্কেট, টনি রোমা’স, জনি রকেটস এবং সেকেন্ড কাপ কফি থেকে খাবার অর্ডার করতে পারবেন সহজ ফুড ব্যবহারকারীরা। চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন সহজ ফুডের পরিচালক ফারজানা শারমীন এবং ফুড চেইন এশিয়া লিমিটেডের সেলসের জ্যেষ্ঠ ব্যবস্থাপক তানভীর কিশোয়ার। এ বিষয়ে সহজ ফুডের পরিচালক ফারজানা শারমীন জানান, ম্যানহাটন ফিশ মার্কেট, টনি রোমা’স, জনি রকেটস এবং সেকেন্ড কাপ কফি ঢাকার ফুডিজদের কাছে জনপ্রিয় হয়ে ওঠায় এই রেস্টুরেন্টগুলোকে তাদের প্ল্যাটফর্মে যুক্ত করা হয়েছে।