রক্তে অক্সিজেন মাত্রা জানাবে হুয়াওয়ের ওয়াচ জিটি-২ই

১২ জুলাই, ২০২০ ২০:০৯  
সম্প্রতি ওয়াচ জিটি সিরিজের নতুন সংস্করণ ওয়াচ জিটি-২ই দেশে নিয়ে এসেছে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। আগের চেয়ে সাশ্রয়ী মূল্যে ওয়াচ জিটি ২ই’তে ১০০ ধরণের ওয়ার্কআউট মোড রয়েছে। প্রথমবারের মতো এতে যুক্ত করা হয়েছে ব্লাড অক্সিজেন স্যাচুরেশন (এসপিও২) মনিটরিং ফিচার। যার মাধ্যমে ব্যক্তির রক্তপ্রবাহে অক্সিজেন স্তর জানা যাবে। সাধারণত আর্টেরিয়াল ব্লাড গ্যাস (এবিজি) টেস্ট ও পালস অক্সিমিটারের সাহায্যে এটি পরিমাপ করা হয়। কিন্তু হুয়াওয়ে ওয়াচ জিটি-২ই একটি ডেডিকেটেড এসপিও২ আইএর সেন্সরের সাহায্যে এটি পরিমাপ করবে। এ ওয়াচের সাহায্যে যে কোন সময় কিংবা যে কোন স্থানেই ব্লাড অক্সিজেন স্যাচুরেশন (এসপিও২) মনিটর করা যাবে। বাংলাদেশের বাজারে হুয়াওয়ে ওয়াচ জিটি-২ই কিনতে পাওয়া যাবে মাত্র ১৩,৪৯৯ টাকায়।