যা থাকছে অপো রোনো৩ প্রো ফোনে

১৫ ফেব্রুয়ারি, ২০২০ ১৮:৩৮  
গত ডিসেম্বরে চীনে রেনো৩ প্রো মডেলের স্মার্টফোন উন্মোচন করে অপো। আগামী ২ মার্চ ভারতে রেনো৩ প্রো ফোন উন্মোচনের তারিখ নির্ধারণ করেছে কোম্পানিটি। তবে চীনে উন্মোচিত হওয়া ফোনের থেকে ভিন্ন হবে এই ফোনটি। খবর জিএসএম এরিনা। নতুন সংস্করণের ফোনটির সামনে থাকবে ডুয়াল ক্যামেরা সেটআপ। যাতে থাকছে ৪৪ মেগাপিক্সেল ডেপথ সেন্সর ইউনিটের স্ন্যাপার। ফোনটির ডামি ইউনিটের মাধ্যমে প্রধান স্পেফিফিকেশনগুলো প্রকাশ পেয়েছে। এর পিছনে থাকছে তিনটি ক্যামেরা, যার মধ্যে প্রথমটি ৬৪ মেগাপিক্সেলের মডিউল ক্যামেরা। ফোনটি ৩০ ওয়াট ভিওওসি ফ্ল্যাশ চার্জ ৪.০ সমর্থন করে। ভিতরে থাকছে ৮ গিগাবাইট র‍্যাম এবং ১২৮ গিগাবাইট স্টোরেজ। তবে ভিন্ন মেমরি অপশন নিয়েও আসতে পারে ফোনটি, যদিও সেটি নিশ্চিত নয়। ডিবিটেক/বিএমটি