মঙ্গলবার “বিয়ন্ড দ্যা প্যানডামিক” ওয়েব সেমিনারের ৮ম পর্ব

২৯ জুন, ২০২০ ১৫:২৭  
মঙ্গলবার করোনাকাল ও পরবর্তী বাংলাদেশ নিয়ে বাংলাদেশ আওযামী লীগের বিশেষ ওয়েব সেমিনার “বিয়ন্ড দ্যা প্যানডামিক” এর ৮ম পর্ব অনুষ্ঠিত হবে। তরুণদের শিক্ষা ও দক্ষতা বৃদ্ধি:আগামীর কৌশল নির্ধারণ নিয়ে রাত সাড়ে ৮টায় শুরু হয়ে দেড় ঘণ্টা চলবে এই সভা। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রী ডাঃ দিপু মনি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর, গুরুকুল অনলাইন লর্নিং প্ল্যাটফর্ম এর প্রতিষ্ঠাতা সুফি ফারুক ইবনে আবু বকর এবং দৈনিক জনকণ্ঠের সিনিয়র রির্পোটার বিভাষ বাড়ৈ। অনুষ্ঠান সঞ্চালনা করবেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফরহাদ। অনুষ্ঠানটি বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, অনুষ্ঠানে দর্শকদের অনলাইনে সরাসরি প্রশ্ন করার সুযোগ রয়েছে।এতে তরুণদের অশংগ্রহণ শিক্ষার মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কার্যকর ভূমিকা রাখবে।