ভার্চুয়াল কোর্টের মামলা একটি কোর্টেই হবে

২৫ জুন, ২০২০ ১৪:৪০  
সুপ্রিমকোর্টের ভার্চুয়াল কোর্টের কোনো মামলা শুনানি করে পরে আর অন্য কোনো কোর্টে নেয়া যাবে না। একই কোর্টে মামলার বিচার চলবে। বৃহস্পতিবার (২৫ জুন) এই আদেশ দিয়েছেন বিচারপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইনের হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ। একই সঙ্গে সুপ্রিমকোট আইনজীবী সমিতিকে এই আদেশ বাস্তবায়ন করার জন্য নির্দেশও দেয়েছেন আদালত। এছাড়াও আইনজীবীদের জ্ঞাতার্থে এ বিষয়ে একটি প্রজ্ঞাপনও জারি করতে বলা হয়েছে। অভিযোগ রয়েছে, অনেক আইনজীবী ভার্চুয়াল আদালতে মামলা শুনানি করে তথ্য গোপন করে অন্য আদালতে মামলা দায়ের করে। পরবর্তীতে আইনজীবীরা যাতে তথ্য গোপন করে মামলা করতে না পারে সে বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে। গত ১১ই মে থেকে সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে ভার্চুয়াল আদালত চালু করে।