বড় পর্দার ‘অপো এ৩৩’

৯ নভেম্বর, ২০২০ ১৭:২৪  
গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড অপো সর্বাধুনিক সব ফিচারে নিয়ে এসেছে অপো এ৩৩। বাজেট-ফ্রেন্ডলি এ ফোনটিতে ৯০ হার্টজের পাঞ্চ-হোল ডিসপ্লে, ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং, ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির পাশাপাশি আছে এআই ট্রিপল ক্যামেরা। ফোনটির বাজার মূল্য ১৩,৯৯০ টাকা। অপো এ৩৩-তে আছে ৬.৫-ইঞ্চির বিশাল ডিসপ্লে। ১.৮ গিগাহার্টজের অনন্য গতিতে যেকোনো কাজে সম্পাদনের জন্যে ফোনটিতে ব্যবহার করা হয়েছে ১১ ন্যানোমিটারের স্ন্যাপড্রাগন ৪৬০ চিপসেট, ৩ গিগাবাইট এলপিডিডিআর৪এক্স র্যাম এবং অক্টা-কোর প্রসেসর। ফোনটিতে আছে ৩২ গিগাবাইটের ইউএফএস ২.১ রম, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ২৫৬ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। অপো এ৩৩-তে আছে ১৩ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরায় ১৩ মেগাপিক্সেলের (এফ/২.২) মূল ক্যামেরার সাথে আছে একটি ম্যাক্রো ক্যামেরা এবং একটি ডেপথ সেন্সর। চমৎকার সব সেলফি তুলতে এতে আছে ৮ মেগাপিক্সেলের (এফ/২.২) ফ্রন্ট-ফেসিং ক্যামেরা। এই ব্যাটারিকে দ্রুত চার্জ করার জন্যে আছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং।