বেসিসে বঙ্গবন্ধুকে স্মরণ
স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের মাধ্যমে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়েছে বেসিস। বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার কৃষিবিদ ইন্সটিটিউট (কেআইবিসি) এর থ্রিডি সেমিনার হলে পালন করেছে দোয়া ও আলোচনা অনুষ্ঠান।
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান এমপি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এ.কে.এম রহমতুল্লাহ এমপি।
আরো উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব এন এম জিয়াউল আলম, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে সদস্য সচিব ও কিউরেটর মো. নজরুল ইসলাম খান এবং একাত্তর টিভির এডিটর ইন চিফ এবং ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু।
এছাড়াও বেসিস এর পক্ষে উপস্থিত ছিলেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর, জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ রহমান, সহ-সভাপতি (প্রশাসন) শোয়েব আহমেদ মাসুদ, সহ-সভাপতি (অর্থ) মুশফিকুর রহমান, বেসিস পরিচালক তামজিদ সিদ্দিক স্পন্দন এবং দিদারুল আলম।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।