বুধবার আসছে পিএস৫

১৩ সেপ্টেম্বর, ২০২০ ১৪:৪৯  
গত সপ্তাহে নতুন গেমিং কনসোল একবক্স সিরিজ এক্স ও এক্সবক্স সিরিজ এসের ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। আগামী ২২ সেপ্টেম্বর থেকে কনসোল দুটির প্রি-অর্ডার শুরু হবে। তবে তার আগেই ১৬ সেপ্টেম্বর, বুধবার দেখা মিলবে সনির নতুন গেমিং কনসোল পিএস৫। অনলাইনে ৪০ মিনিটের এক ইভেন্টে পিএস৫ সম্পর্কে বিস্তারিত জানাবে সনি। প্যাসিফিক সময় দুপুর ১টায় অনুষ্ঠিত হবে এই ভার্চুয়াল উন্মোচন অনুষ্ঠান। টুইটারে টিজার দিয়ে এমন তথ্যই জানিয়েছে সনি। https://twitter.com/PlayStation/status/1304768250400530432   অবশ্য গত মাসেই প্লে স্টেশন ৫ বা পিএস৫ এর প্রি-অর্ডারের প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়েছে। তবে গেমিং কনসোলটির দাম বা বাজারে আসার তারিখ এখনো খোলাসা করেনি। সনির প্লেস্টেশন ৫ এ কী কী গেম খেলা যাবে তা অবশ্য জুনেই জানতে পেরেছেন পিএস ভক্তরা। গেমগুলো হলো লিটল ডেভিল ইনসাইট, কেনা : ব্রিজ অব স্পিরিটস, অডওয়ার্ল্ড : সোলসস্ট্রোম, স্ট্রে, ঘোস্টওয়্যার :টোকিও, প্র্যাগমাটা প্রোজেক্ট আথিয়া, ডেথলুপ ও রিটারর্নাল। তবে সবগুলো গেম খেলতে অপেক্ষা করতে হবে ২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত।