বিজ্ঞান জাদুঘরে রচনা প্রতিযোগিতা

১৭ ডিসেম্বর, ২০২০ ১৫:১৫  
মহান বিজয় দিবস উপলক্ষে  “মুক্তিযুদ্ধের চেতনায়, বিজ্ঞান ও প্রযুক্তির ছোঁয়ায়, বাংলাদেশ পৌঁছাবে অনন্য উচ্চতায়” শীর্ষক রচনা প্রতিযোগিতা আয়োজন করেছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর।  এতে ৮০ জন শিশু শিক্ষার্থী অংশগ্রহণ করে। শনিবার প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে। এর আগে আলোচনা সভার পাশাপাশি  এতিম ও অভাবী শিশুদের মধ্যে খাবার বিতরণ এবং দোয়া মাহফিল করে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। অনুষ্ঠানে সংস্থার সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীসহ আগারগাঁওস্থ ৭৫ জন এতিম ও সুবিধাবঞ্চিত শিশু উপস্থিত হয়। অনুষ্ঠানে কর্মকর্তা ও কর্মচারীরা মহান বিজয় দিবসের গুরুত্ব এবং মুক্তিযুদ্ধের চেতনার উপর তাদের অনুভূতি ব্যক্ত করেন। সভাপতির বক্তব্যে মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, “স্বাধীনতার অর্জনকে শাণিত করতে আমাদের কঠোর পরিশ্রমী, আত্মপ্রত্যয়ী এবং নিবেদিত প্রাণ হয়ে দেশের জন্য কাজ করতে হবে । বাংলাদেশের জন্ম হয়েছে বৈষম্যের কষ্ট ও দূর্ভোগ থেকে। তাই পরিবারে, অফিসে এবং সমাজে সাম্য ও সমতা প্রতিষ্ঠিত করতে হবে।”