বিজ্ঞান ও প্রকৌশল গবেষণা-প্রকাশনা নিয়ে আন্তর্জাতিক ওয়েবিনার করলো ইউআইটিএস
বিজ্ঞান ও প্রকৌশল বিষয়ে গবেষণা ও প্রকাশনার কলাকৌশল নিয়ে রাজধানীর ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) ক্যাম্পাসে সোমবার অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক ওয়েবিনার। সকালে দেশের প্রথম বেসরকারি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কেন্দ্রে ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মশালায় বিজ্ঞান ও প্রকৌশল বিষয়ের গবেষণা থেকে প্রকাশনার আদ্যোপান্ত তুলে ধরেন বিশ্ব র্যাংকিংয়ে ৫১৬তম এবং এশিয়ায় প্রথম মালয়েশিয়ার ইন্টি (INTI) ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক এবং আইসিআইটি ২০২৪ -এর কনফারেন্স চেয়ার আই.আর. ডঃ মালাথি বাটুমালায় আই।
দুই ঘণ্টাব্যাপী এই কর্মশালায় বিজ্ঞান ও প্রকৌশল বিষয়ে গবেষণার ক্ষেত্র ও বিষয় অনুসন্ধান, গবেষণা পদ্ধতি, জার্নাল লেখার প্রক্রিয়, প্রকাশনার গাইডলাইন ও পিআর রিভিউ সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেন তিনি। এছাড়াও গবেষণায় ব্যবহৃত বিভিন্ন টুলস ও কৌশলগুলোর টেকসই ব্যবহার বিষয়েও আলোকপাত করে ড. মালাথি। একইসঙ্গে তিনি গবেষকদের ক্ষমতায়নে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা এবং কর্মকৌশল নিয়েও আলোচনা করেন।
ইউআইটিএস বিশ্ববিদ্যালয়ে ইংরেজি, সমাজকর্ম, আইন, বিজনেস স্টাডিজ, সিএসই, আইটি, ইইই, ইসিই, ফার্মেসি এবং সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের শতাধিক ফ্যাকাল্টি ইন্টারেক্টিভ এই সেশনে অংশগ্রহণ করেন। তারা প্রশ্নত্তোর সেশনে গবেষণা, প্রকাশনা ও পিআর নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর জেনে নেন ওয়বিনারের মূল প্রবন্ধ উপস্থাপকের কাছ থেকে।
ইউআইটিএস-এর আইকিউএসি-এর পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ সাফায়েত হোসেনে সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আবু হাসান ভূঁইয়া। তিনি বলেন, সচেতন যোগাযোগের সর্বোত্তম পথ হচ্ছে স্পষ্টতা। তাই পাঠ্য ও লেখা, যেন পাঠকের কাছে সহজ বোধ্য ও আকর্ষণীয় হয় সেদিকটায় সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। ধৈর্য, অধ্যবসায় এবং রেজেলন্স না থাকলে প্রকাশনার পথে অটল থাকা সম্ভব হবে না। তাই যেকোনো বিপত্তিতে পিছপা হওয়া যাবে না। এজন্য অবিরত শিখতে হবে পরিমার্জিত পথে । আলিঙ্গন করতে হবে নতুন প্রযুক্তি। কেননা এই বিশ্ব পাঠাশালা বেশ গতিশীল। তাই খোলা মনে উদ্ধৃতি শৈলী, রেফারেন্সিং টুলস এবং অনলাইন প্ল্যাটফর্ম যা কীভাবে আমাদের গবেষণাকে আরো উন্নত করতে পারে তা শিখতে হবে এবং একে অপরের সঙ্গে ভাগ করে নিতে হবে।
এসময় অন্যান্যের মধ্যে ইউআইটিএস কোষাধ্যক্ষ প্রফেসর ড. সিরাজ উদ্দিন আহমেদ, অনুষদের ডিন, বিভাগীয় প্রধানেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, এরইমধ্যে চীনের হাওঝং ইউনিভার্সিটি অ্যান্ড টেকনোলজি (এইচইউএসটি) এ লিখিত পরীক্ষায় এরই মধ্যে উত্তীর্ণ হয়েছে ইউআইটিএস এর ১২ জন শিক্ষার্থী। এছাড়াও মালোয়েশিয়ার এন্টিআই বিশ্ববিদ্যালয় ছাড়াও নেপালের সুকুনা মাল্টিপর ক্যাম্পাস, ইউনিভার্সিটি অব কোরিয়া, যুক্তরাষ্ট্রের মিলারসভিল উইনিভার্সিটিসহ বেশি কিছু বৈশ্বিক বিশ্ব বিদ্যালয়ের সঙ্গে গবেষণা সমঝোতা চুক্তি করেছে ইউআইটিএস। যৌথ প্রযোজনায় ৩টি আন্তর্জাতিক সম্মেলনও করেছে বিশ্ববিদ্যালয়টি।







