বানর দিয়ে গেম খেলাচ্ছেন মাস্ক
বানরের মস্তিষ্কে তার লাগিয়ে ভিডিও গেম খেলাচ্ছে ইলন মাস্কের স্টার্টআপ নিউরালিংক। চলতি মাসের শুরুতেই টুইট বার্তায় এই তথ্য সবার সঙ্গে শেয়ার করেছে মার্কিন এই ধনকুবের। বার্তায় কুকরটিকে সম্বোধন করে তিনি লিখেছেন- “সে একটি হাসিখুশি বানর”।
জানিয়েছেন, আগামী এক মাসের ম্যধ্যেই মাথায় তার লাগানো এই বানরটির ভিডিও প্রকাশ করবেন টেসলা প্রধান।
https://twitter.com/elonmusk/status/1356027336387252235
টেসলা, স্পেসএক্স ছাড়াও নিউরালিংকের মতো বেশ কিছু ভবিষ্যত প্রকল্পের স্টার্টআপ প্রতিষ্ঠা করেছেন মাস্ক। এর মধ্যে ২০১৭ সালে ব্রেইন-কম্পিউটার ইন্টারফেইস তৈরির লক্ষ্য নিয়ে তিনি প্রতিষ্ঠা করেন নিউরালিংক।
মস্তিষ্কের সঙ্গে যুক্ত এই প্রযুক্তি নিয়ে মাস্কের উদ্দেশ্য- মস্তিষ্ক এবং মেরুদণ্ডে আঘাতপ্রাপ্ত ব্যক্তিকে সহায়তা করা এবং ইমপ্ল্যান্ট করা চিপের মাধ্যমে তার হারানো কার্যক্ষমতা ফিরিয়ে আনা।
ইতোমধ্যে সামাজিক মাধ্যম ক্লাবহাউস-কে স্যান ফ্রান্সিসকোভিত্তিক নিউরালিংকের অগ্রগতির কথাও প্রকাশ করেছেন মাস্ক। সেখানে তিনি বলেছেন, “আমাদের একটি বানর রয়েছে, যার খুলির ভেতরে ক্ষুদ্র তারযুক্ত একটি ওয়্যারলেস ইমপ্ল্যান্ট আছে, যা চিন্তা দিয়ে গেম খেলতে পারে।”
তবে বানরটির হাসি-খুশি স্বভাবে এই ইমপ্ল্যান্টটি কোথায় হয়েছে তা বোঝা যাবে না। কেননা এই ডিভাইসের প্রাচীন সংস্করণে তারগুলো মাথার বাইরে লেগে থাকতো। কিন্তু এখন থাকছে খুলির মধ্যে ফিটবিটের মতো ,যার ক্ষুদ্র তার মস্তিষ্কের ভেতর থাকে।
বিশ্বে বানরের ব্যবস্থাই সবচেয়ে সুন্দর মন্তব্য করে ইলন মাস্ক আরো বলেছেন, “আমরা চাই তারা একে ওপরের সঙ্গে ‘মাইন্ড-পং’ খেলুক”।