বাজেট বান্ধব ফাইভজি স্মার্টফোন
চলতি মাসের ১৪ তারিখে আনুষ্ঠানিকভাবে দেশে যাত্রা শুরু করেছে ওয়ানপ্লাস বাংলাদেশ! দেশে ব্র্যান্ড উন্মোচনের সাথে সাথে স্মার্টফোন প্রেমীদের জন্য ওয়ানপ্লাস দেশের বাজারে ছেড়েছে সম্পূর্ণভাবে বাংলাদেশে তৈরি ‘বিগার, লাউডার, ফাস্টার’ ওয়ানপ্লাস নর্ড এন৩০ এসই ফাইভজি। নিজেদের সেরাটা নিয়েই দেশের বাজারে নেমেছে ব্র্যান্ডটি। আর স্মার্টফোনটির বাজারমূল্য নির্ধারণের ক্ষেত্রেও যথেষ্ট বিবেচনার পরিচয় দিয়েছে ব্র্যান্ডটি। মাত্র ১৫ হাজার ৯৯৯ টাকায় দেশের বাজারে ওয়ানপ্লাসের শো-রুমে পাওয়া যাচ্ছে ‘ফ্ল্যাগশিপ কিলার’র তকমা ছড়ানো স্মার্টফোনটি।
ডিজাইন ও লুক
দেশের বাজারে আসা নতুন এই স্মার্টফোনটি ৭.৯৯ মিলিমিটার পুরু। ওজন ১৯৩ গ্রাম। এতে রয়েছে দু’টি কালার ভ্যারিয়েন্ট – সায়ান স্পার্কেল ও ব্ল্যাক স্যাটিন, যা ৭ লেয়ার ন্যানো প্লেটিং প্রসেসের মাধ্যমে তৈরি করা হয়েছে। পাশাপাশি, স্মার্ট ডিভাইসটির ডবল রিং ডিজাইন ক্যামেরা ও ২.৫ডি মেটাল-লাইক মিডল ফ্রেম এই ফোনটি নকশায় নান্দনিক বলা চলে। সায়ান স্পার্কেল স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে গ্লোয়িং ফেদার ডিজাইন।
পারফরমেন্স ও ব্যাটারি
ধারণা করা যায়, কোন ল্যাগ ছাড়াই ওয়ানপ্লাস নর্ড এন৩০ এসই ফাইভজি ফোনটি ব্যবহার করতে পারবেন এর ব্যবহারকারীরা। স্মার্টফোনটিতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০২০ ফাইভজি প্ল্যাটফর্ম। ৩৩ ওয়াট সুপারভুক ফ্ল্যাশ চার্জিং আর ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিযুক্ত ফোনটিতে এক চার্জে ২৬ ঘণ্টার ফোনকল করা যাবে এবং ১৪ ঘণ্টা ইউটিউবে ভিডিও দেখা যাবে। এরপর, চার্জ শেষ হয়ে গেলেও মাত্র ৭৪ মিনিটে পুরোপুরি চার্জ হবে।
স্ক্রিন ও সাউন্ড
প্রখর সূর্যের আলোতেও সব ঝকঝকে দেখাতে এতে ফোনটিতে আছে ৬৮০ নিটস এর পিক ব্রাইটনেস। এতে যুক্ত করা হয়েছে ৬.৭২-ইঞ্চি ও ৯০ হার্জের ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং ৯১.৪ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও। আছে আল্ট্রা ভলিউম মোডসহ ডুয়াল স্টেরিও স্পিকার, যা ফোনের সাউন্ডকে ৩০০ শতাংশ পর্যন্ত বাড়িয়ে তুলবে।
ক্যামেরা
ফোনটিতে ব্যবহার করা হয়েছে ফ্ল্যাগশিপ ৫০ মেগাপিক্সেল এআই ক্যামেরা, ২ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাশাপাশি, ক্যামেরায় তোলা ছবিগুলোতে শিল্পের ছোঁয়া এনে দিতে এতে আছে পোর্ট্রেইট মোড; আর কম আলোতেও ঝকঝকে ছবি নিশ্চিতে রয়েছে আল্ট্রা নাইট মোড।
স্টোরেজ ও অন্যান্য ফিচার
স্মরণীয় মুহূর্তগুলো সংরক্ষণে এই আইপি৫৪ রেটেড স্মার্টফোনটিতে রয়েছে সুবিশাল স্টোরেজ। ওয়ানপ্লাস নর্ড এন৩০ এসই ফাইভজি -তে ব্যবহার করা হয়েছে ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি রম। এছাড়াও, এতে আরও আছে ডায়নামিক কম্পিউটিং ইঞ্জিন, যা অ্যাপ ব্যবহারে দ্রুতগতি নিশ্চিত করে। অক্সিজেন ওএস ১৩.১ ও অ্যান্ড্রয়েড ১৪-এর মাধ্যমে এই ফোনের ব্যবহারকারীরা উপভোগ করতে পারবেন স্মার্টফোন জগতের নতুন সবকিছু। এছাড়াও, এতে আছে ৩৬-মাসের ফ্লুয়েন্সি প্রটেকশন, তাই এই স্মার্টফোন অনায়াসেই ব্যবহার করা যাবে দীর্ঘদিন।
এত এত দুর্দান্ত ফিচার স্বত্বেও স্ক্রিনে ‘গ্রিন লাইনের’ জন্য বিশ্বজুড়ে সমালোচনার মুখোমুখি হয়েছে ওয়ানপ্লাস। দেশের বাজারে যাত্রা শুরুর সাথে এরও সমাধান নিয়ে এসেছে স্মার্টফোন ব্র্যান্ডটি। ওয়্যারেন্টি স্ট্যাটাস বিবেচনায় না নিয়ে ওয়ানপ্লাসের গ্লোবাল ভার্সনের স্মার্টফোনে ভার্টিকাল লাইন ঠিক করে দিবে প্রতিষ্ঠানটি। এরই সাথে দেশে ব্যতিক্রমধর্মী বিক্রয়-পরবর্তী সেবা, বিশ্বস্ত ও নির্ভরযোগ্য সাপোর্ট সিস্টেম নিশ্চিত করবে ওয়ানপ্লাস। এখন সিদ্ধান্ত আপনার।





