নিজস্ব অ্যাপগুলো থেকে মূল কোম্পানিকে আলাদা করতে নতুন লোগো প্রকাশ করেছে ফেসবুক। সোমবার কোম্পানির নিজস্ব নিউজরুমে এই লোগো উন্মোচন করা হয়। খবর রয়টার্স।
নতুন লোগো কোম্পানির পণ্য ও প্রচারণা কার্যক্রমে ব্যবহার করা শুরু হয়েছে। আগামী সপ্তাহে ফেসবুকের বিজনেস ওয়েবসাইটেও এটি আপডেট করা হবে।

নতুন লোগোটি একেবারে সাধারণ ফন্ট স্টাইলে তৈরি করা হয়েছে। ফেসবুকের অন্যান্য অ্যাপস যেমন মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপে ‘ফ্রম ফেসবুক’ লোগোটিরও নতুন ডিজাইন করা হয়েছে। এগুলো প্রতিটি অ্যাপে প্রদর্শন করা হবে।
ডিবিটেক/বিএমটি