ফেসবুকে রিফাত হত্যার বিচার চাইলেন মুশফিক
বরগুনায় স্ত্রীর সামনে শাহ নেয়াজ রিফাত শরীফকে কুপিয়ে হত্যার দৃশ্য অনলাইনে ভাইরাল হওয়ার পর দেশজুড়ে শুরু হয়েছে প্রতিবাদের ঝড়। এই প্রতিবাদে একাত্বতা প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম।
বর্তমানে বিশ্বকাপ খেলতে ইংল্যান্ডে অবস্থানরত মুশফিক বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৬টার দিকে তার অফিশিয়াল ফেসবুক পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে রিফাতকে কুপিয়ে হত্যার বিচার দাবি করেন। তিনি লেখেন, ‘আমি মুশফিকুর রহিম, আমি রিফাত হত্যার বিচার চাই।’
গতকাল (বুধবার) বরগুনা সরকারি কলেজের সামনে সকাল সাড়ে ১০টার দিকে শত শত পথচারীর উপস্থিতিতে স্ত্রীর সামনে শাহ নেয়াজ রিফাত শরীফ (২৫) নামে ওই যুবককে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। গুরুতর আহতাবস্থায় প্রথমে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ভর্তি হওয়ার এক ঘণ্টা পর বিকেল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।
এদিকে রিফাতকে কুপিয়ে হত্যার ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়। এরপর এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গত বিশ্বকাপে বাংলাদেশের অন্যতম নায়ক ছিলেন মাহমুদউল্লাহ। ইংল্যান্ড আর নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরপর দুই ম্যাচে সেঞ্চুরি করে দলকে কোয়ার্টার ফাইনালে পৌঁছে দিয়েছিলেন তিনি।