পুনরায় চালু হলো ডাকডাকগো

৫ জুলাই, ২০২০ ১৫:১৭  
ভারতে পুনরায় ব্যবহার করা যাচ্ছে ‌'ডাকডাকগো' প্রাইভেসি ব্রাউজার। ভারত সরকার কর্তৃক ৫৯টি চীনা অ্যাপ্লিকেশন বন্ধ হওয়ার পর দেশের একাংশ ইউজার জানিয়েছিলেন এই জনপ্রিয় সার্চ ইঞ্জিনটি অ্যাক্সেস করা যাচ্ছেনা। সংস্থার সূত্রে জানা গিয়েছে, এই ব্রাউজারটি কিছু আইএসপি এর মাধ্যমে ব্লক হয়ে গিয়েছিলো, তবে এখন ইউজাররা এটি অ্যাক্সেস করতে পারবেন। অ্যান্ড্রয়েডপুলিশ এর মতে, ব্রাউজারটি এখন কেবল এয়ারটেল নেটওয়ার্কে অ্যাক্সেসযোগ্য। সমস্ত ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এখনও ডাকডাকগো ব্রউজারকে ব্লক করে রেখেছে। তাই কিছু এসিটি ফাইবারনেট এবং ভোডাফোন ইউজার, এই প্ল্যাটফর্মটি ব্যবহার করতে গিয়ে সমস্যার মুখোমুখি হচ্ছেন। ডাকডাকগো ব্রাউজারটি কেনো ভারতে ব্লক হয়েছিলো তা এখনো পরিষ্কার নয়। অনেকে মনে করছেন হয়তো এটি ভারত সরকারের সিদ্ধান্ত, ৫৯টি চীনা অ্যাপের সাথে এই ব্রাউজারটিকেও বন্ধ করে দেওয়া হয়েছিল। আবার কেউ কেউ বলছেন ঘটনাটি ডিএনএস এন্ট্রি সম্পর্কিত। সম্প্রতি একটি টুইট পোস্ট করে ডাকডাকগো সংস্থাটি দেশে এটির পরিষেবা সচল হওয়ার বিষয় নিশ্চিত করেছে।