নোট সিরিজ বাজারে আনছে রিয়েলমি
তরুণদের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি সম্প্রতি এক নতুন পণ্য কৌশলের ঘোষণা দিয়েছে। স্মার্টফোনের এন্ট্রি-লেভেল মার্কেটকে লক্ষ্য করে অল-নিউ নোট সিরিজ আনা হচ্ছে। একই সঙ্গে, ব্যাপক গ্রাহক চাহিদা থাকায় আন্তর্জাতিক বাজারে আবারও জিটি সিরিজটি ফিরিয়ে আনছে রিয়েলমি।
রিয়েলমি প্রেমীদের জন্য এক খোলা চিঠির মাধ্যমে ‘টপ টু বটম এক্সপেনশন’ শীর্ষক এ কৌশলের ঘোষণা দিয়েছেন রিয়েলমির প্রতিষ্ঠাতা ও সিইও স্কাই লি। চলতি বছরের শুরুতে রিয়েলমি রি-ব্র্যান্ডিংয়ের ঘোষণা দেয়। এরপর ব্র্যান্ডটি রিয়েলমি প্রেমীদের কাছে বাজেটের মধ্যে প্রিমিয়াম পণ্য পৌঁছে দিতে এর পোর্টফোলিও বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে।
`লং-লাস্টিং ভ্যালু'অর্থাৎ দীর্ঘস্থায়ী মূল্যমান বজায় রাখার উদ্দেশ্য নিয়ে চালু হতে যাচ্ছে নোট সিরিজটি, যা এন্ট্রি-লেভেল স্মার্টফোন বাজারে অসাধারণ পারফরম্যান্সের প্রতি রিয়েলমির প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে।
গুণগত মান ও নির্ভরযোগ্যতার ওপর গুরুত্ব দিয়ে নতুন নোট সিরিজের বিক্রির পরিমাণ বৃদ্ধিকে অগ্রাধিকার দিচ্ছে রিয়েলমি। বর্তমান বাজার চাহিদার একটি সময়োপযোগী আবিষ্কার হলো রিয়েলমির এ নোট সিরিজ, যা স্মার্টফোনের বাজারে চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি ভবিষ্যতে রিয়েলমি প্রেমীদের জন্য একটি প্রত্যাশা পূরণের ডিভাইস হিসেবে কাজ করবে।
অল-নিউ নোট সিরিজটির উদ্দেশ্যই হলো ব্র্যান্ডের জনপ্রিয়তার ওপর গুরুত্ব দেয়া। এ লক্ষ্যে পণ্য উদ্ভাবন এবং প্রযুক্তিগত উৎকর্ষতার সমন্বয়ে তরুণদের জন্য দারুণ সব স্মার্টফোন আনার পরিকল্পনা রয়েছে রিয়েলমির।





