নিষিদ্ধ হতে পারে আরও চীনা কোম্পানি

২৭ অক্টোবর, ২০১৯ ২৩:১১  
যুক্তরাষ্ট্র-চীনের মধ্যকার চলমান বাণিজ্য যুদ্ধের বলি হতে পারে আরও কিছু চীনা কোম্পানি। তবে সন্দেহের বশে নয় এবার প্রযুক্তি নকল করার অভিযোগে এসব কোম্পানিকে নিষিদ্ধ করা হবে। ট্রাম্প প্রশাসন এ বিষয়ে আর ছাড় দিতে রাজি নয়। খবর এনগ্যাজেট। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, যেসব চীনা কোম্পানি নিয়মিত আমেরিকান কপিরাইট ও প্যাটেন্ট লঙ্ঘন করবে তাদেরকে যুক্তরাষ্ট্রের কমার্স ডিপার্টমেন্টের কালো তালিকায় যুক্ত করার নির্বাহী আদেশ দেয়া হয়েছে। জাতীয় নিরাপত্তায় হুমকি না থাকলেও যেসব চীনা কোম্পানি ডিভাইস ডিজাইন ও সফটওয়্যার ফিচার নকল করে তাদেরকেই খুঁজে কালো তালিকায় যুক্ত করা হবে। ডিবিটেক/বিএমটি