দ্বি-দশকে ফেসবুক

৪ ফেব্রুয়ারি, ২০২৪ ০১:১৭  

২০০৪ সালের ৪ জানুয়ারি দ্য ফেসবুক নামে সামাজিক যোগাযোগমাধ্যম চালু করেন মার্ক জাকারবার্গ উইকিমিডিয়ার তথ্য অনুযায়ী, ২০০৪ সালে দি ফেসবুকের ওয়েবসাইটের প্রথম নকশা করেছিলেন ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা অ্যান্ড্রু ম্যাককলাম। এতে ফেসবুকের লোগো হিসেবে ছিল ০ ও ১ সংখ্যা দিয়ে আঁকা বিশ্বখ্যাত অভিনেতা অ্যাল প্যাচিনোর প্রতিকৃতি। হার্ভার্ডের একটি কক্ষে বসে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আরও তিন ছাত্র এদুয়ার্দো স্যাভেরিন, ডাস্টিন মস্কোভিৎজ ও ক্রিস হিউস এই অভিযাত্রায় তাদের সঙ্গী ছিলেন।

সেই হিসেবে আজ প্রতিষ্ঠান দ্বিশক পূর্ণ করলো বিশ্বের সবচেয়ে বড় অনলাইন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মটি। প্রথমে এর নাম ছিল দ্য ফেস বুক ডিরেক্টরিজ। এতে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের নাম–ঠিকানা ছিল। প্রথমে শুধু হার্ভার্ডের শিক্ষার্থীরা এর সদস্য হতে পারতেন। ২০০৬ সালে ফেসবুক সবাইকে এই ওয়েবসাইটে নিবন্ধিত হওয়ার সুযোগ দেয়।

পরে ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে ওঠে ফেসবুক। পুরো পৃথিবীর সামাজিকতায় পরিবর্তন এনেছে এটি। ২০২৩ সালের হিসাবে প্রতি মাসে ফেসবুকের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৩০৩ কোটি। গেলো বছরের অক্টোবরে ইন্টারনেটে বেশি দেখা ওয়েবসাইটের মধ্যে তৃতীয় স্থানে ছিলো ফেসবুক। কেবল যুক্তরাষ্ট্রেই ২২ দশমিক ৫৬ শতাংশ সংযুক্ত এই নেটওয়ার্কে । ২০১০–এর দশকে মুঠোফোনে সবচেয়ে বেশি নামানো হয় ফেসবুক অ্যাপ।

নানা বিতর্ক, নিষেধাজ্ঞা ও জরিমানার অপর প্রান্তে সাধারণ যোগাযোগ ছাপিয়ে সাম্প্রতিক সময়ে ফেসবুকের মাধ্যমে সারা বিশ্বে অনেক উদ্যোক্তা তৈরি হয়েছেন। এ জন্য ‘ফেসবুক কমার্স’ বা ‘এফ–কমার্স’ শব্দও এখন প্রচলিত।